ফোনে দুই নারীর প্রেম, পালিয়ে মন্দিরে বিয়ে!

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম

মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক দুই নারীর। এ কসময় সেই সম্পর্ক গড়ায় প্রেমে। তারা বুঝতে পারেন একে অপরকে ছাড়া তাদের কেউই থাকতে পারবেন না। এরপরেই বিয়ের সিদ্ধান্ত। দুই নারী একে অপরকে বিয়ে করলেন, শুনতে অবাক লাগানো এই ঘটনাটি সত্যি।

বুধবার পশ্চিমবঙ্গের মালদার ইংরেজ বাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে বিয়ে হয় ওই দুই নারীর। পপি মন্ডল বিয়ে করলেন তারই বান্ধবী প্রতিমা বিশ্বাসকে।

ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে, সিঁদুর দান করে বিয়ে করেন। আর এই ঘটনার সাক্ষী হিসেবে এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। তবে সমলিঙ্গের বিয়ের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে পপি মন্ডলের বাড়ি মালদহের বামনগোলা থানার নালাগোলা এলাকায়। প্রতিমা বিশ্বাসের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।

দুই সমকামী নারী জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কে ছিলেন, পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়ে রাজি হয়নি। এরপর ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন তারা।

বুধবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার শহরের হ্যানটা কালিবাড়ি মোড়ে ওই দুই সমকামী মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পপি মন্ডল ও প্রতিমা বিশ্বাস জানান, তারা উভয়েই দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন।

পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে  বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা উভয়ই জানান আপাতত একটি বাসা ভাড়া নিয়ে উঠবেন।

তবে তাদের দুইজনেরই দাবি সামাজিক সমালোচনার ভয় তাদের নেই। বিয়ের মাধ্যমে তাঁদের ভালোবাসার জয় হয়েছে বলেও অভিমত পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাসের।

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর