নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 

রোববার সিউলের সামরিক বাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

পীত সাগর অভিমুখে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র কয়েকদিনের মাথায় আবারও নতুন করে পরীক্ষা চালালো কিম প্রশাসন। 

উত্তর কোরিয়া জানায়, এটি ছিলো তাদের নতুন প্রজন্মের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা।

পিয়ংইয়ং নতুন বছরে তাদের অস্ত্র পরীক্ষা কার্যক্রম আরও জোরদার করেছে। এসবের মধ্যে রয়েছে, পানির নিচে চালিত পরমাণু অস্ত্র ব্যবস্থা এবং সলিড জ্বালানি চালিত হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, আমাদের সামরিক বাহিনী আজ সকাল ৮টায় উত্তর কোরিয়ার সিনপো এলাকার জলসীমার কাছে পরীক্ষা চালানো বেশ কয়েকটি অজ্ঞাতনামা ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

তিনি আরও বলেন, উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের নজরদারিত্বের আওতায় ছিলো। 

তবে এ দফায় কতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি সংশ্লিষ্টরা। 

আরবিএস
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর