জাতীয় পার্টি আর গৃহপালিত না: চুন্নু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম

আসন কম পেলেও সংসদে বিরোধীদল হওয়ার মাধ্যমে জাতীয় পার্টি এখন আর ‘গৃহপালিত’ দল না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আর জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিই সংসদে একমাত্র বিরোধীদল বলে দাবি করেছেন তিনি।

দ্বাদশ সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা এবং দলের জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকারের স্বীকৃতির পর মঙ্গলবার একথা বলেন চুন্নু।

তিনি বলেন, পার্লামেন্টে আমরাই একমাত্র বিরোধী দল। স্পিকারের সিদ্ধান্ত যথার্থ। সংসদে জাতীয় পার্টির কতজন সেটা ব্যাপার নয়।

জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলেও মন্তব্য করেন চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি এখন আর গৃহপালিত নয়।

দল থেকে জিএম কাদের ও চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তবে এ সিদ্ধান্ত মান রাজী না চুন্নু।

তিনি বলেন, যারা পদ রাখেন না, তারাও কথা বলছেন। এটা ঠিক না। রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার মানসিক অবস্থায় নেই অসুস্থ রওশন এরশাদ।

‘তিনি সম্মানীয়। কিছু স্বার্থান্বেষী মহল তাকে ব্যবহার করছে। তারা ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে। দলের নামে যারা কমিটি করছে, তারা দলের কেউ না, বলেন মুজিবুল হক।

দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর দু’দিন আগে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে নতুন নাটকীয়তার জন্ম দিয়েছেন রওশন এরশাদ।

রোববার সকালে রওশন ঘোষণা দিয়ে চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলীয় গঠনতন্ত্রের ২০/১ ধারায় অব্যাহতি দেন। নিজেকে চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা দেন তিনি।

এদিকে গত কয়েকমাস ধরেই রওশনপন্থী নেতাদের বহিষ্কার করে আসছেন জিএম কাদের। সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করা হয়েছে ভোটের কয়েকমাস আগেই।

গত ১২ জানুয়ারি অব্যাহতি দেয়া হয়েছে দলের কেন্দ্রীয় দুই নেতা সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ ও এইচএম এরশাদের সাবেক প্রেস সচিব সুনীল শুভ রায়কে।

এ বিষয়ে চুন্নু বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের নিয়ে বসা হবে না। রওশন এরশাদ তাদের নিয়ে বসুক। ক্ষমা চাইলেও তাদের নিয়ে আলোচনা করা হবে না।

আর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো ‘টোকাই’ আনার চেষ্টা করলে নেতাকর্মীরা ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেন তিনি। চুন্নু বলেন, কেউ জোর করে কিছু করতে পারবে না।

কাকরাইল অফিস যারা দখল করতে আসবে জাতীয় পাটির নেতাকর্মীরা তাদের জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরবি
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকারি ও বিরোধী দল। এই তালিকায় অনেক তরুণ নারী নেতৃত্বের আগমন ঘটলেও, সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে...
গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। 
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর