কবীর সুমন হাসপাতালে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সংগীতকার কবীর সুমন। সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন শিল্পী কবীর সুমনের ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত।

তিনি লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’

এই সময় পত্রিকার খবরে বলা হয়েছে, শিল্পীর জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন কবীর সুমন। গুরুতর অসুস্থ অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিইউতে ভর্তি করানো হয়েছে তাকে।

শিল্পীর অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভক্তরা। তার শরীরে অন্য আর কোনো  সমস্যা হয়েছে কি না, ঠিক কী কী অসুবিধার জন্য হঠাৎ ভর্তি করানো হলো, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়ে যায়। কবীর সুমনের শ্বাসকষ্ট জনিত সমস্যা আগে থেকেই রয়েছে।

আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবীর সুমন। তখনও তার শ্বাসকষ্ট ও গলায় ব্যথা হয়েছিল। সেই সময়ও শিল্পীকে মধ্যরাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিলো। চিকিৎসা শুরু হওয়ায় জানা গিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন শিল্পী।

গত বছরের নভেম্বরে সর্বশেষ ঢাকায় আসেন কবীর সুমন। তখন চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন তিনি। তার প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশ হয় ১৯৯২ সালে। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্‌যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই সংগীতকার। বাংলা খেয়াল নিয়ে আলাদা একটি অনুষ্ঠানও করেন তিনি।

ওই অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা জানিয়ে কবীর সুমন বলেছিলেন, ‘আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না, তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনো দিন পারবো না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয় শুয়ে শুয়ে গান গাই! তবে এ জন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনো একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।’

গত বেশ কয়েকবছর ধরে বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন কবীর সুমন। যাকে শিল্পী নিজেই বলেছেন তার জীবনের ‘শ্রেষ্ঠ কাজ’।

১৯৯৬ সালে মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরিতে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত কনসার্টে প্রথম ঢাকায় আসেন সুমন। এরপর বিভিন্ন সময়ে ঢাকায় এসে অনুষ্ঠান করে গেছেন এই শিল্পী।

কেএসএইচ
আধুনিক বাংলা গানের জগতের কিংবদন্তি কবীর সুমনের জন্মদিন আহ। দিন যাপনের স্রোতে জীবনের ৭৫ বসন্তে পা রেখেছেন তিনি। জীবনের বিশেষ দিনটিতে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন কবীর সুমন।
আর ক’দিন পরেই জীবনের ৭৫ বছর পূর্ণ করবেন বাংলা আধুনিক গানের বাঁক বদলকারী সংগীতকার কবীর সুমন। তার মাস খানেক আগে সোমবার ফেসবুকে এক পোস্ট দিয়ে সংগীতকার জানালেন শেষ জীবনে তিনি বাংলাদেশে থাকতে চান।
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অসুস্থ সংগীতকার কবীর সুমনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। মমতাকে পেয়ে সুমনের দুই আবদার। প্রথম আবদার, চকলেট খাবেন। আর দ্বিতীয়, বাড়ি ফিরতে চান।...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর