বিএনপির জরুরি সংবাদ সম্মেলন 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

অনুমতির অভাবে সরকারের বিরুদ্ধে কালো পতাকা মিছিল করতে না পেরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে।

আর এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দেবেন বলে দলের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাদের মুক্তি ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং সংসদ বাতিলসহ সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি কালো পতাকা মিছিলের ডাক দেয়।

কিন্তু অনুমতি না থাকায় রাজধানীর সাতটি স্থানে বিএনপিকে কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ।

কর্মসূচি থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে উত্তরার থেকে সরিয়ে নিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

এর আগে অবশ্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিলো যে, মঈন খান আটক করা হয়েছে। তবে পুলিশ বলছে, আটক বা গ্রেপ্তার করা হয়নি বরং নিরাপত্তার জন্যই মঈন খানকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরবি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর