সৌরজগতে নতুন ধরনের নক্ষত্রের খোঁজ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

মহাকাশে নিত্য-নতুন নক্ষত্রের খোঁজ চলছে সেই বহু কাল আগ থেকেই। গ্যালিলিও থেকে শুরু হালের সব জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে খুঁজে বেড়ান নক্ষত্র। কিন্তু খুব সহজে নক্ষত্রের দেখা পাওয়া যায় না। প্রায় এক দশক পর মহাকাশে নতুন রহস্যময়ী এক নক্ষত্রের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা এ নক্ষত্রগুলোর ডাকনাম দিয়েছেন ‘ওল্ড স্মোকার্স’। এর কারণ হল, নক্ষত্রগুলো থেকে ‘গ্যাসের মেঘ’ বেরোতে দেখা গেছে। মহাবিশ্বে বিভিন্ন এমন লাল রঙের বিশাল নক্ষত্র রয়েছে, যেগুলো মাঝারি আকারের কোনো নক্ষত্র ধ্বংস হয়ে যাওয়ার মূহুর্তে এমন চেহারা পায়।

মার্কিন গণমাধ্যম সিএনএন এই প্রতিবেদনে এ খবর দিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, রাতের আকাশের এই নক্ষত্র দেখতে অনেকটা ধোঁয়াসদৃশ। আর, নতুন করে খোঁজ পাওয়া বিশালাকার এ নক্ষত্রের অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি। নক্ষত্রগুলো দশকের পর দশক ধরে অনাবিষ্কৃত ছিল।

ব্রিটেনের সৌরগবেষণা প্রতিষ্ঠান রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (আরএএস) ২৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নক্ষত্রটির খবর জানায়।  প্রতিষ্ঠানটির জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সৌরজগতে যুগ যুগ ধরে এদের অবস্থান রয়েছে, তবে তাদের খোঁজ পাওয়া গেলো মাত্রই।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে এবারই প্রথম সৌরজগতে এমন নক্ষত্রের খোঁজ পাওয়া গেছে। সৌরজগতে এমন প্রায় ১০০ কোটি নক্ষত্র রয়েছে, যা খালি চোখে দেখা যায় না। চিলির আন্দিজের এক এলাকা থেকে টেলিস্কোপের সাহায্যে এই পর্যবেক্ষণ চালিয়েছেন বিজ্ঞানীরা।

‘ওল্ড স্মোকার্স’ নক্ষত্রগুলো খুঁজে পেয়েছেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল, যার নেতৃত্বে ছিলেন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের অধ্যাপক ফিলিপ লুকাস। যুগান্তকারী এ অনুসন্ধানের আগে ১০ বছর রাতের আকাশে জরিপ চালিয়ে প্রায় ১০০ কোটি নক্ষত্রের আলো পর্যবেক্ষণ করেছেন গবেষকরা।

‘ভিস্তা ভ্যারিয়েবলস ইন দ্য ভায়া ল্যাকটি’ বা ‘ট্রিপল ভি’ নামে পরিচিত এক দীর্ঘ মেয়াদী জরিপের অংশ ছিল এ প্রকল্প। এ গবেষণার অংশ হিসেবে গবেষকরা মিল্কিওয়ের কেন্দ্রের কাছাকাছি এমন ২১টি লাল রঙের নক্ষত্র খুঁজে পেয়েছেন, যাদের উজ্জ্বলতায় রহস্যময় তফাৎ দেখা গেছে।

এআরএস/এআর
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানব স্বাস্থ্যের উপর কেমন প্রভাব পড়ে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাসের বেশি সময় ধরে মহাকাশের দুই নভোচারী সুনীতি উইলিয়ামস ও বুচ উইলমোর আটকে থাকার ঘটনায় নতুন করে...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর