নতুন মহাকাশ অভিযানে অভিজ্ঞ চীনা নভোচারী

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৮ পিএম

চীনের এক অভিজ্ঞ নভোচারী চলতি সপ্তাহে দুই নবীন সহকর্মীকে সঙ্গে নিয়ে দেশের তিয়াংগং মহাকাশ স্টেশনে একটি নতুন অভিযানে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

এএফপির খবরে বলা হয়, বুধবার (২৩ এপ্রিল) চীনা মানব মহাকাশ সংস্থার উপপরিচালক লিন শি চিয়াং এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শেনঝৌ-২০’ নামের এই অভিযান বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টা ১৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৯১৭) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা করবে।

মিশনে নেতৃত্ব দেবেন ৪৬ বছর বয়সী চেন ডং। তিনি একসময় যুদ্ধবিমান চালক ছিলেন এবং এক জন অভিজ্ঞ নভোচারী হিসেবেও পরিচিত তিনি। ২০২২ সালে তিনি চীনের প্রথম নভোচারী হিসেবে ২০০ দিনের বেশি সময় কক্ষপথে অবস্থান করেছিলেন।

চেন ডংয়ের সঙ্গে থাকবেন আরো দুই পুরুষ নভোচারী -চেন ঝোংরুই, যিনি চল্লিশের কোটায় থাকা এক সাবেক বিমানবাহিনীর পাইলট, এবং ৩৫ বছর বয়সী ওয়াং জিয়ে, যিনি আগে এক জন মহাকাশপ্রযুক্তি প্রকৌশলী ছিলেন।

লিন জানান, নতুন দু’জনেরই এটি প্রথম মহাকাশ যাত্রা হবে।

বর্তমানে তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত ক্রু সদস্যরা আগামী ২৯ এপ্রিল পৃথিবীতে ফিরে আসবেন। তার আগে তারা নতুন নভোচারীদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

একাত্তর/আরএ
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর