ইরাক ও সিরিয়ায় সিরিজ মার্কিন হামলার অনুমোদন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৭ পিএম

ইরাক ও সিরিয়ায় ইরানি কর্মী ও স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুতে সিরিজ হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, কয়েক দিন ধরে এসব হামলা চলবে। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে কখন হামলা শুরু হবে। খবর রয়টার্স’র।

কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমোদন দেওয়া হামলার ধরণ কেমন হবে সেই বিষয়ে কিছু জানায়নি সিবিএস। তবে এর আগে বলা হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধ না করে কীভাবে ইরান-সমর্থিত মিলিশিয়াদের শাস্তি দেওয়া যায়, তা মার্কিন কর্মকর্তাদের জানা আছে।

যে কর্মকর্তারা সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন, তারা হামলার সম্ভাব্য সময়সীমা সম্পর্কেও কোনও ধারণা দেননি। তারা বলেছেন, মার্কিন সেনাবাহিনী প্রতিকূল আবহাওয়াতেও হামলা চালাতে পারে। কিন্তু তারা অনুকূল আবহাওয়ায় হামলা চালাতে পছন্দ করবেন। কারণ এতে বেসামরিকদের আঘাতের ঝুঁকি কমানোর সুযোগ থাকে।

জর্ডান-সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, এই সপ্তাহে সিরিয়ার সীমান্তের কাছে উত্তরপূর্ব জর্ডানে ড্রোন হামলার জবাব বিভিন্নভাবে দেওয়া হতে পারে। পর্যায়ক্রমে আঘাত আসবে।

ইসরাইল-গাজা সংঘাত শুরু হওয়ার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটিই ছিল প্রথম প্রাণঘাতী হামলা। এই হামলার দায় স্বীকার করেছিল ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।

 

একাত্তর/জো
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
অবশেষে মধ্যপ্রাচ্যের বারুদে ভেজা আকাশে কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। তীব্র আন্তর্জাতিক চাপ আর অভ্যন্তরীণ অর্থনীতির ধস ঠেকাতে ইরানের ওপর নতুন করে পরিকল্পিত বিমান হামলা বাতিলের ঘোষণা...
ওমান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জলসীমায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের...
সাম্প্রতিক যুদ্ধে ইরানের কৌশলগত আবু মুসা দ্বীপ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে দুই হাজারের বেশি প্রজেক্টাইল এবং প্রায় ৩০০টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর