পদ্মার চরে মিললো নিখোঁজ যুবকের টুকরো টুকরো মরদেহ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম

কুষ্টিয়ায় পদ্মা নদীর চর থেকে নিখোঁজ এক যুবকের কয়েক টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হরিপুর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।

ওই যুবকের নাম মিলন হোসেন। কুষ্টিয়া শহরের হাউজিংয়ের মাওলা বক্সের ছেলে। আটক পাঁচ জনের মধ্যে একজনের নাম সজীব বলে জানা গেছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, মিলনকে কেন হত্যা করা হয়েছে তা জানি না। সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাই। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, মিলন নিখোঁজ হওয়ার বিষয়ে তার স্ত্রী মিমু খাতুন কুষ্টিয়া মডেল থানায় সাধারন ডায়েরি করেন। এ ঘটনায় সজীবসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, ৩১ জানুয়ারি কয়েকজন যুবক মিলনকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে এক ফেব্রুয়ারি মিলনের স্ত্রী থানায় নিখোঁজ জিডি করেন। পরে তাকে উদ্ধারে তৎপর হয় পুলিশ। শুক্রবার সজীব নামে একজনকে আটকের পর মরদেহের সন্ধান মেলে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। 

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর