পুনমের মৃত্যু নিয়ে জল্পনা, আগুনে ঘি ঢাললেন নিরাপত্তারক্ষী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম

নানা জল্পনা চলছে বলিউড অভিনেত্রী-মডেল পুনম পাণ্ডের মৃত্যু নিয়ে। কেউ কেউ বলছেন, আসলেই তিনি মারা গিয়েছেন কিনা সেটাই একটা প্রশ্ন। কারণ, পুনম ‘চমকে দিতে’ পছন্দ করতেন।

এদিকে শুক্রবার সকালে পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘোষণা করা হয়, জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের তারকার।

পুনমের মৃত্যু নিয়ে জল্পনার আগুনে এবার ঘি ঢেলেছেন তার নিরাপত্তারক্ষী আমিন খান।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া পুনমের নিরাপত্তারক্ষীর সাক্ষাৎকার নতুন প্রশ্ন তুলছে।

পুনমের নিরাপত্তারক্ষী আমিন খান জানান, অভিনেত্রীর সঙ্গে ১০ বছর ধরে কাজ করছেন তিনি। কিন্তু কোনো দিন তাকে নিজের অসুস্থতা প্রসঙ্গে কাউকে কিছুই জানাননি পুনম। মৃত্যুর খবর পাওয়ার তিন-চার দিন আগেও অভিনেত্রীর সঙ্গে দেখা হয়েছে আমিনের। তখনও কিছু লক্ষ করেননি তিনি।

সাক্ষাৎকারে আমিন বলেন, ২৯ জানুয়ারি পুনমের সঙ্গে আমার শেষ দেখা হয়েছিলো। মুম্বইয়ে রোহিত বর্মার সঙ্গে ফটোশুট করতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে আমিই ম্যাডামকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। কিন্তু পৌঁছনোর পর আমাদের কাউকেই দ্বাররক্ষী বাড়ির ভিতরে ঢুকতে দিলেন না।’

আমিন আরও জানান, পুনমের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর তার বোন-সহ পরিবারের কোনো সদস্যের সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না। পুনমের পরিবারের কেউই নাকি ফোন ধরছেন না বলে দাবি আমিনের।

তিনি জানান, পুনমের মৃত্যুর খবর পেয়ে চমকে গিয়েছিলেন। এই খবরের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমিন।

পুনমের মৃত্যুর নেপথ্যে আসলে কী তা নিয়ে রহস্য ক্রমেই দানা বাঁধছে। শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যম জুম টিভি দাবি করে জরায়ুমুখের ক্যানসারে নয়, মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণেই নাকি মৃত্যু হয়েছে পুনমের। তবে কী ধরনের মাদক সেবন করেছিলেন অভিনেত্রী, তা এখনও জানা যায়নি বলে দাবি ওই সংবাদমাধ্যমের।

অন্য দিকে পুনমের সহকারী দলের সদস্যদের তরফে জানানো হয়েছে, পুনমের মৃত্যুর খবর তারা অভিনেত্রীর বোনের মারফত পেয়েছেন। তার পরেই আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়েছে।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর স্থান কানপুরে বলা হলেও তিনি না কি মারা গেছে পুনেতে। যদিও এই খবরের সূত্র হিন্দুস্তান টাইমস এই খবর নিশ্চিত করতে পারেনি।

এদিকে ইন্ডিয়া টুডে পুনমের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে কাউকে পায়নি। পরিবারের সদস্যদের না পাওয়া যাওয়ায় জল্পনা আরো বেড়েছে।

১০ বছরের কর্মজীবনে অসংখ্য বার বিতর্কে জড়িয়েছেন পুনম। বার বার বলেছেন ‘প্রচারের আলো চাই না।’ কিন্তু, তার পরেই এমন কাণ্ড ঘটিয়েছেন যে, লোকের নজরে পড়তে বাধ্য হয়েছেন। কিন্তু পুনম সকলকে চমকে দিতে ভালবাসতেন। মৃত্যুর দিন কয়েক আগেই একটি পার্টিতে যান। সেখানেই এক সাক্ষাৎকারে পুনম বলেন, ‘খুব বড় খবর দেবো আপনাদের। আসলে আমার চমক দিতে ভাল লাগে। আর যখন সবাই ভাবে এই মেয়ে এ বার শুধরে গিয়েছে, তখনও চমকে দেওয়ার মজাই আলাদা।’

আনন্দবাজার জানিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরের মেয়ে পুনম মৃত্যুর সময় সেখানেই ছিলেন । কানপুরেই শেষকৃত্য হবে তার। যারা পুনমের অনুরাগী, তারা এখনও আশা করেছেন, হয়তো শুক্রবার সকাল থেকে যা ঘটেছে, এটাও অভিনেত্রীর প্রচারে থাকারই কৌশল! যদিও পুনমের সহকারী সরাসরি এই খবরে স্বীকৃতি দিয়েছেন। তবু ধোঁয়াসা কাটছে না পুনমকে ঘিরে। তিনি কি সত্যি ক্যানসারে আক্রান্ত ছিলেন?

২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়েছিল। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে হইচই ফেলে দিয়েছিলেন পুনম পাণ্ডে। 

কেএসএইচ
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর