চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৪৬, নিখোঁজ শতাধিক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ এএম

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্যাঞ্চলের ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এছাড়া উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মারে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার হতাহতের এ ঘটনার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর সিএসবি'র। 

স্থানীয় কর্মকর্তারা দাবানলে প্রাথমিক ক্ষয়ক্ষতির কথা জানানোর পর চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বিপর্যয়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেন, যাতে দাবানল মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করা যায়।

কর্মকর্তারা জানান, ভিনা দেল মার এবং ভালপারাইসো পর্যটন অঞ্চলে দাবানল কেন্দ্রীভূত রয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। এছাড়াও কয়েকশ হেক্টরের বনভূমি পুড়ে গেছে এবং স্থানীয় লোকজনকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে।   

চিলির জাতীয় বন কর্তৃপক্ষ কোনাফ জানায়, দাবানলে শুধু ভালপারাইসো অঞ্চলেরই প্রায় ৪৮০ হেক্টর জমির বনভূমি পুড়ে গেছে।

এল নিনো আবহাওয়াজনিত কারণে দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে সৃষ্ট গ্রীষ্মকালীন তাপদাহ এবং খরার প্রভাবে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

এক্ষেত্রে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তপ্ত পৃথিবী তাপদাহ এবং দাবানলের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। আগামীতে এমন ঘটনা আরও ঘটতে পারে। 

আরবিএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর