একাত্তর টিভির সৌদি প্রতিনিধির মরদেহ দেশে আসছে 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ পিএম

মস্তিস্কে রক্তক্ষরণে মারা যাওয়া একাত্তর টেলিভিশনের সৌদি আরবের প্রতিনিধি সালাউদ্দিন আহমেদের মরদেহ দেশে আসছে বুধবার।

এদিন বিকাল তিনটা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-থ্রি ফোর জিরো ফ্লাইটে মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আট নম্বর গেট দিয়ে মরদেহটি গ্রহণ করবেন তার পরিবার ও সহকর্মীরা।

এরপর বারিধারায় নিজ কর্মস্থলে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে যশোরে। সেখানে পৌর কবরস্থানে দফনের কথা রয়েছে। 

এর আগে, সৌদি আরবে মঙ্গলবার সালাউদ্দিন আহমেদের দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহায়তায় সরকারি খরচে সালাউদ্দিনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সালাউদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী হিসাবে কাজ করলেও বিএমইটির সদস্য ছিলেন না, আবার শেষ হয়েছিল আকামার মেয়াদও। তাই মরদেহ দেশে আনতে তৈরি হয় জটিলতা। 

এসময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের বিশেষ ক্ষমতাবলে মরদেহ আনার অর্থের সংস্থান করেন। একই সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে সালাদউদ্দিনের মরদেহ দেশে আনার ব্যবস্থা দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে। 

এছাড়া, দূতাবাসের লেবার কাউন্সলর এবং সালাউদ্দিনের সহকর্মী মাওলানা ফারুক, বাবুল দাসসহ সবার সহযোগিতায় কৃতজ্ঞ একাত্তর পরিবার। 

সেই সঙ্গে সৌদি আরবের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস ও আওয়ামী পরিবারকে কৃতজ্ঞতা জানিয়েছে একাত্তর। 

এআর
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় হারুন ও রাসেল নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।   
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামের কিশোরগঞ্জের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি-বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র ২০ হাজার টাকায় নির্ধারণ করতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর