বাগদাদে মার্কিন হামলায় নিহত তিন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম

ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানসমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীর সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডার কাতাইব হিজবুল্লাহ নামে এক গোষ্ঠীর নেতা। ড্রোন হামলায় তার দুজন রক্ষীও নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় হামলা মার্কিন বাহিনী এ হামলা চালায়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর ড্রোন হামলার সময় কাতাইব হিজবুল্লাহর এই নেতা তার দুজন রক্ষীসহ গাড়িতে ছিলেন। হামলায় তাদের তিনজনই মারা যান।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, এই অঞ্চলে আমেরিকান বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ওই কমান্ডার দায়ী ছিলেন। এ ছাড়া সম্প্রতি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার সঙ্গে এই মিলিশিয়া গোষ্ঠীকে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গত মাসের সেই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

এআর
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পাঁচ মাসেরও বেশি সময়ের যুদ্ধে অন্তত ৪৫টি রিপার হারিয়েছে মার্কিন বাহিনী, যা দেশটির মোট রিপার বহরের প্রায় এক-চতুর্থাংশ।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর