ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন বিমান হামলা চালিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
মার্কিন বাহিনী বৃহস্পতিবার হুতিদের চারটি বিস্ফোরক বোঝাই ড্রোন ও সাতটি ভ্রাম্যমাণ জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল লঞ্চার ধ্বংস করেছে বলে সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেন, ওই সব অস্ত্র লোহিত সাগরে চলাচলকারী জাহাজ ধ্বংসের লক্ষ্যে ব্যবহার করতো হুথিরা।
সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী ও ব্যানিজিক জাহাজের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। আর এই হামলা চালানো হচ্ছে জাহাজ চলাচল নির্বিঘ্ন ও আন্তর্জাতিক জলসীমানাকে আরও নিরাপদ করার লক্ষ্যে।
তবে হুতিদের পক্ষ থেকে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির কথা এখনো স্বীকার করা হয়নি।
গাজায় ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে হুথি বিদ্রোহীরা নভেম্বর থেকে কয়েকদফায় লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের সাথে কোনো স্পষ্ট সম্পর্ক নেই এমন জাহাজেও তারা প্রায়শ হামলা করে বসছে।
লোহিত সাগর এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে বাণিজ্যের মূল রুট হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু হুথি বিদ্রোহীদের এই আক্রমণে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য রুটে রুটে পণ্যবাহী জাহাজ চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশ মিলে হুতিদের অস্ত্রাগার ধ্বংসের লক্ষ্যে যৌথ আক্রমণ চালাচ্ছে।
পাকিস্তানে এগিয়ে নাওয়াজ শরীফ, ফল ঘোষণায় বিলম্ব