পাকিস্তানে এগিয়ে নাওয়াজ শরীফ, ফল ঘোষণায় বিলম্ব

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২ এএম

পাকিস্তানে স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরে ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব দেখা দেয়। দীর্ঘ ১২ ঘণ্টা ফল ঘোষণা বন্ধ থাকার পরে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত ২৬৬টি আসনের মধ্যে ১৯টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। 

দেশটির সংবাদমাধ্যমে ডন জানিয়েছে, হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যে এই পর্যন্ত সাতটি আসন জিতেছে নওয়াজ শরিফের পাকিস্তানি মুসলিম লীগ (পিএমএল-এন), ছয় আসনে আছে ইমরান খানের পাকিস্তানি তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং পাঁচ আসন বিলাওয়াল ভুট্টোর পাকিস্তানি পিপলস পার্টি (পিপিপি) এবং একটিতে স্বতন্ত্র। 

নির্বাচনের এক সপ্তাহ আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৩৩ বছরের জেল সাজা পায়। এর পরেও ইমরান খান ও তার দল পিটিআই এই নির্বাচনী প্রতীক ছাড়াই এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে অংশ নেন এবং বেশিরভাগ নির্বাচনী এলাকায় তারাই এগিয়ে ছিলো।

ফলাফলের শুরুতে সবচেয়ে বেশি আসনে ইমরান খান এগিয়ে থাকলেও, এখন সামরিক বাহিনীর সমর্থন পাওয়া নওয়াজ শরিফ এক আসনে এগিয়ে আছেন। কিন্তু এই ফলাফল পরিবর্তন হতে বেশি সময় নাও লাগতে পারে।

অন্যদিকে, পাকিস্তানের সবচেয়ে কনিষ্ঠ আশাবাদী প্রার্থী বিলাওয়াল ভুট্টো-জারদারি ভোটের শুরুতে হাড্ডাহাড্ডি লড়ায় দিলেও এখন পিছিয়ে পরছেন।

ডন আরও বলেন, এবারের কোনো দল এককভাবে সরকার গঠন করতে চাইলে তাদের ১৩৪টি আসনে জিততে হবে। কিন্তু বিশ্লেষকদের মতে, পাকিস্তানে এবার কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে।

বিবিসির এক প্রতিবেদন বলা হয়েছে, ভোটের ফলাফল দিতে বিলম্ব হওয়ার কারণে বিতর্কের মুখে পরতে হয়েছে নির্বাচন সংশ্লিষ্টদের। 

২৪ কোটি মুসলমানের এই দেশটির ইতিহাসে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী এই চক্র ভাঙতে পারবে কি না তা ভবিষ্যৎ বলবে।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর