আভদিভকায় রুশ হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইউক্রেনের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার কিয়েভের পক্ষ থেকে এই দাবি করা হয়।

দক্ষিণপূর্ব রণক্ষেত্রে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের কমান্ডার ওলেক্সান্ডার তারনাভস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা বহনযোগ্য উড়োজাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার একটি কেএ-৫২ অ্যালিগেটর অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পর্যালোচনায় বলেছেন, মস্কোর সেনাদের প্রধান মনোযোগ আভদিভকায়। ইউক্রেনীয় সেনারা নিজেদের সরঞ্জাম সরবরাহের রুট উন্মুক্ত রাখার চেষ্টা করছে। শহরটির রাস্তায় রাস্তায় লড়াই চলছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, গত ২৪ ঘণ্টায় আভদিভকা ঘিরে সেনারা শত্রুদের ৪০টি হামলা মোকাবিলা করেছে।

রাশিয়ার দৈনিক পত্রিকা প্রাভদা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আভদিভকা থেকে ৬ কিলোমিটার দূরে একটি গ্রামে গুরুত্বপূর্ণ সরবরাহ রুট বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রুশ সেনারা। 

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর