ছাত্রলীগ নেতার মারধরে আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৫ পিএম

সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও তার সহযোগীদের মারধরে শরিফুল ইসলাম সোহান নামে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহান নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হামলার শিকার শরিফুল ইসলাম সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের খলিলগন্জ এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে একটি প্রাইভেট জিপ গড়ি দাঁড়িয়েছিল। এসময় সদর উপজেলা ছাত্রলীগের দুই নেতা সিয়াম ও রিয়াদ দ্রুতগামী একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জিপের পাশে পড়ে যান এবং দু'জনে আহত হন। পরে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানসহ অপর দুইজন আহত ছাত্রলীগ নেতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম সোহান। ছবি: সংগৃহীত

এ খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে জিপে থাকা শরিফুল ইসলাম সোহানকে মারধর করে। এ সময় শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ওই জিপে করে ছাত্রলীগ নেতারা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শরিফুল ইসলাম সোহান ঘোষপাড়া হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর পুত্র এবং পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা মোটর মালিক সমিতির সদস্য।

এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে মোটর মালিক সমিতি ও ব্যবসায়ীরা।

এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরবিএস
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর