পটুয়াখালীতে ইজিবাইকের ধাক্কায় নারীর মৃত্যু   

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম

পটুয়াখালীতে ইজিবাইকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রহিমা নাসরিন (৩৮) সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের মাহবুব তালুকদারের স্ত্রী।

সোমবার সকাল ১০টার দিকে শহরের পুরান বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাই মিজান কাজী জানান, তার বোন নাসরিন দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। মিজান দোকানের ভিতরে এবং বোন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি ইজি বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে বোনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। ইন্টারনাল হেমারেজ এর কারণে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।  বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইজিবাইক চালক পলাতক রয়েছে।

এএ/এআর
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর