স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম

রাজবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার মামলায় স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় মূল আসামি আদালতে হাজির ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আকরাম হোসেন (৩০) বালিয়াকান্দি উপজেলার জাবরকোল গ্রামের মো. আলী আজ্জানের ছেলে। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি আলী আজ্জান, জুলেখা বেগম ও আছিয়া বেগমকে খালাস প্রদান করা হয়।

মামলা সুত্রে জানা যায়, বালিয়াকান্দি উপজেলার মোহাম্মদ আলী শেখের মেয়ে শারমিন খাতুনের সাথে মো. আলী আজ্জানের ছেলে মো. আকরামের ২০১৯ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন আকরাম। যৌতুকের টাকার দাবিতে ২০১৯ সালের ৯ অক্টোবর বিকেল সাড়ে চারটায় পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয় শারমিনকে।

এ ঘটনায় রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের পিতা মোহাম্মদ আলী শেখ।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শেখ সাইফুল হক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ মামলার রায় প্রদান করেছে। এ রায়ে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছে বলে মনে করেন তিনি।

 

একাত্তর/জো
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর