ইরানগামী কার্গো জাহাজে হুতিদের হামলা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬ এএম

ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে তেহরানগামী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে। সোমবার মেরিটাইম বিশেষজ্ঞরা এ দাবি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, মনে হচ্ছে নভেম্বরের পর থেকে ইরানগামী নৌযানকে হুতিদের লক্ষ্যবস্তু করার এটিই হবে প্রথম ঘটনা।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক নৌযান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, সম্ভবত জাহাজটিকে নিশানা করা হয়েছিল, কিন্তু তাতে আঘাত হয়নি। কিন্তু তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এর আগে, মেরিটাইম বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছিলেন, নৌযানটি হয়ত ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু কেউ হতাহত হয়নি।

হুতিরা নৌযানটিকে স্টার আইরিস হিসেবে উল্লেখ করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছিলেন, কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের। কিন্তু জাহাজ শনাক্তকারীরা বলছে, এটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং মালিকানা গ্রিসের।

স্টার আইরিস জাহাজটি ব্রাজিল থেকে ইরানে পণ্য নিয়ে যাচ্ছিলো বলে উল্লেখ করেছে অ্যানালাইটিকস গোষ্ঠী কেপলার।

এক আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ইরান যে হুতিদের নিয়ন্ত্রণ করে না এবং তারা স্বাধীনভাবে কাজ করে, তা তুলে ধরাই ছিল হামলাটির লক্ষ্য।

হামলার বিষয়ে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কোনও মন্তব্য করেনি। তারা এই বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছে খোঁজ নিতে বলেছে। ইরানি কর্মকর্তারাও রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

 

একাত্তর/জো
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সৌদি আরব ও ইয়েমেনের চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর