সম্পত্তির মিথ্যা তথ্য, ট্রাম্পকে গুণতে হবে ৩৫ কোটি ডলার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম

সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৩৫ কোটি ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত।

জরিমানার পাশাপাশি ট্রাম্পকে তার কোম্পানির পরিচালক পদ থেকে পদত্যাগ এবং নিউইয়র্ক রাজ্যের কোনো ব্যাংক থেকে পরবর্তী তিন বছর কোনো ঋণ নিতে পারবেন না বলেও রায়ে জানানো হয়েছে। 

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার দেওয়া এই রায়ে বিশাল অঙ্কের জরিমানার আদেশে দিয়েছেন বিচারক আর্থার এনগোরন। 

জালিয়াতির মাধ্যমে ট্রাম্প যে পরিমাণ অর্থের কারচুপি করেছেন, সেই অর্থের ওপর সুদ নেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে। এর ফলে জরিমানার চূড়ান্ত অঙ্কটা প্রায় ৪৫ কোটি ডলারে দাঁড়াতে পারে।

এদিকে এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে ট্রাম্প ফ্লোরিডায় নিজের এস্টেট থেকে দেওয়া এক বক্তব্যে জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন। 

ট্রাম্প বলেন, আমার মতে আজ দেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি দিন। বিচারক এনগোরন মতে শুক্রবার দেওয়া এই রায়ে বিশাল অঙ্কের জরিমানার পেছনে মূল কারণ হচ্ছে ট্রাম্পের আগের দুর্নীতির অভিযোগগুলো। রায়ে তিনি লেখেন অভিযুক্তদের ‘জালিয়াতি চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে’ যদি তাদের ওপর ‘তাৎপর্যপূর্ণ’ শাস্তি আরোপিত না হয়।

২০২২ সালের ট্রাম্পের অর্গানাইজেশন কর ফাঁকির মামলাটিকে বিচারক নির্দিষ্ট করে উল্লেখ করেন এই রায়ের জন্য। ওই মামলায় ওঠে আসে, প্রতিষ্ঠানটির  কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে কয়েক দশক ধরে নিয়মের বাইরে গিয়ে সুবিধা দিয়ে আসছিল।

বিচারক এনগোরনকে বরাত করে বিবিসি বলে, এখানে যে জালিয়াতির প্রমাণ পাওয়া যাচ্ছে তা বিবেককে নাড়া দেয়।

তবে জরিমানা হলেও ট্রাম্পের প্রতিষ্ঠানের লাইসেন্স এখন বাতিল হয়নি। সেরকম পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক অঙ্গনে ‘কর্পোরেট মৃত্যুদণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়। লাইসেন্স বাতিল না করে ট্রাম্পের প্রতিষ্ঠানের ওপর দুই ধাপের নজরদারির সিদ্ধান্ত জানিয়েছেন বিচারক।

একাত্তর/আরআর/এসি
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর