পাকিস্তান জুড়ে বিক্ষোভ, ১৪৪ ধারা জারি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৯ পিএম

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে এখন ফুটন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে পাকিস্তান। বিক্ষোভে ফেটে পড়েছে শহর থেকে শহর, প্রদেশে থেকে প্রদেশ। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভের দাবানল ছড়িয়ে দিয়েছে পিটিআই সমর্থক রাজনীতিবিদরা। তাদের সাথে যোগ দিয়েছে সাধারণ জনতা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দেয়ায় ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হবার জন্য আহবান জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি অবস্থা মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইসলামাবাদ জুড়ে টহল বাড়ানো হয়েছে এবং চেকপয়েন্টগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য পুলিশ শহরজুড়ে উচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বেশিরভাগ শহরে টহল বাহিনী নামানো হয়েছে। পিটিআই দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ঘোষণায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। 

ভোট কারচুপির বিচারের দাবিতে রাজপথে পিটিআই রাজনীতিবিদরা। যতক্ষণ পর্যন্ত না এর সমাধান হচ্ছে ততক্ষণ আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে দলের নেতা-কর্মীরা। এর আগে আট ফেব্রুয়ারির নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের ‘সবচেয়ে বড় জালিয়াতি’ আখ্যা দিয়ে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। 

দেশজুড়ে শান্তিপূর্ণ সমাবেশ করতে নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন দলের নেতা হাম্মাদ আজহার । তবে রাজপথে সেই শান্তি আর থাকছে না। ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সমাবেশস্থলের নাম ঘোষণা করেছে পিটিআই। তাদের ঠেকাতে মরিয়া হয়ে উঠায় অশান্ত হয়ে উঠছে দেশটির পরিস্থিতি। 

পিটিআই চেয়ারম্যান গওহর আলি খান বলেন, যারা বিশ্বাস করেন ম্যান্ডেট পরিবর্তন ও নির্বাচনে কারচুপি হয়েছে আমরা সেসব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। শনিবার বিকেলে পিটিআই শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এ কর্মসূচিতে জনসাধারণকে অংশ নেওয়ার আহবান জানান তিনি।

পাকিস্তানে নির্বাচনের দিন বন্ধ ছিলো ইন্টারনেট ও মুঠোফোন সেবা। ফল দেয়া হয় তিন দিন পর। ভোটের দিন কারচুপি ছাড়াও ফল পাল্টে দেয়ার মতো জালিয়াতির অভিযোগ উঠেছে। নির্বাচনের পর থেকেই দেশে-বিদেশে সমালোচিত হচ্ছে পাকিস্তান। তদন্ত চাইছছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব মিত্ররা। 

ভোটের পরদিন থেকেই কারচুপির প্রতিবাদ শুরু হয়। সে ধারাবাহিকতায় শুক্রবারও বিক্ষোভ করে বিভিন্ন দল। সিন্ধু প্রদেশের জামশোরো শহরে বিপুল জনসমাবেশ করেছে রাজনৈতিক জোট গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ)। এ সময় দেশটির নতুন সরকারের ভবিষ্যৎ নিয়ে সংশয় জানায় দলটি। 

গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (জিডিএ) প্রধান পীর সৈয়দ সিবগাতুল্লাহ শাহ রুশদী, যিনি পীর পাগারা নামেও বেশ পরিচিত, তিনি বলেন, যে সরকার পাকিস্তানের ক্ষমতায় আসছে, তারা বড়জোর থাকবে ৮-১০ মাস। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওয়াজিরিস্তানেও সপ্তাহব্যাপী সড়ক অবরোধ চলছে পিটিআইয়ের। 

এদিকে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যে বিরোধী আসনে বসার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। সবচেয়ে বেশি আসন পেলেও পিএমএলএন ও পিপিপির সঙ্গে জোট না গড়ার সিদ্ধান্ত নিয়েছে ইমরান-সমর্থিত প্রার্থীরা । দলটির নেতা মুহাম্মদ আলী সাইফ জানান, ইমরানের নির্দেশে কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধী দলের আসনেই বসবেন তারা। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারির মধ্যে দেশটিতে সরকার গঠনের বাধ্যবাধকতা রয়েছে। 

একাত্তর/এসি
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর