মোস্তাফিজের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৫ পিএম

মোস্তাফিজুর রহমানের মাথায় আঘাত পাওয়ার পর সিটিস্ক্যান করানো হয়েছে।

জানা গেছে, তার কোন ইন্টারনাল ইনজুরি নেই। তবে ক্ষতস্থানে একাধিক সেলাই পড়েছে। এমন তথ্য জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল।

রোববার দুপুর সোয়া একটার দিকে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, তার আঘাতের ক্ষত মাথার বেশি গভীরে যায়নি। মাথায় রক্ত জমাটও বাধেনি। মোস্তাফিজকে প্রাথমিকভাবে কয়েক ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। এর মধ্যে অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। আর উন্নতি না হলে আরও কিছুক্ষণ ভর্তি রাখা হবে।

চিকিৎসকরা আশা করছেন, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে তার ব্যথা অনেকটাই কমে যাবে। সম্ভবত বিপিএলের গ্রুপ পর্বে কুমিল্লার হয়ে বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না এই পেসারের। নকআউট পর্বের ম্যাচ খেলতে পারবেন কিনা, সেটিও অনিশ্চিত।

কুমিল্লার ফিজিওর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুশীলনের সময় একটি বল সরাসরি মুস্তাফিজুর রহমানের মাথার বাম প্যারিটাল এলাকায় আঘাত করে। তারা রক্তপাত বন্ধ করার জন্য কম্প্রেশন ব্যান্ডেজ দেন। এরপর তাকে দ্রুত চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে মোস্তাফিজের সিটিস্ক্যান করানো হয়।

ফিজিও আরও জানান, সিটিস্ক্যান করার পর তারা সন্তুষ্ট যে, মোস্তাফিজ শুধুমাত্র বাহ্যিক আঘাত পেয়েছেন। কোনো ইন্ট্রা-ক্র্যানিয়াল রক্তপাত ছিল না।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় আঘাত পান। তিনি বল করে রান আপ নিতে ফিরছিলেন। এসময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথু ফোর্ডের হাকানো বল আঘাত করে মোস্তাফিজের মাথার বাঁ দিকে। এতে মাঠেই বসে পড়েন তিনি। এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

এআর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর