সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান ভারতের কৃষকরা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

ভারতের কৃষক আন্দোলনে পৃথকভাবে আলোচনায় প্রবীণদের উপস্থিতি। জীবনের ঝুঁকি উপেক্ষা করেই নেমেছেন অধিকার আদায়ের লড়াইয়ে। বয়সের ভারে পড়ছেন নানা ঝামেলায়।

তবুও থামতে নারাজ বয়স্ক মানুষগুলো। তাদের ভাষ্য, শত বছরের ঐতিহ্য কৃষিকাজকে বাঁচাতে আর সন্তানের আয়ের পথকে সহজ করতেই প্রশাসনের বিরুদ্ধে এ প্রতিবাদ।

ভারতে চলমান কৃষক আন্দোলনে যোগ দিতে দেশটির দূর-দূরান্তের অঞ্চল থেকে চলে এসে ঘাঁটি বেঁধেছেন পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে। লক্ষ্য নিজেদের দাবি আদায়ের আন্দোলনে সামিল হওয়া।

প্রচণ্ড ঠাণ্ডা আর অস্বাস্থ্যকর পরিবেশেই তাঁবুর নিচে থাকছেন তারা। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতে শেষ পর্যন্ত করবেন লড়াই- স্পষ্ট বার্তা তাদের। ফসলের ন্যায্য দাম নিশ্চিত করে তবেই ফিরবেন বাড়িতে।

তাদের ভাষায়, যতো কষ্টই হোক, এসব কিছু না। শীতের কষ্ট গায়ে লাগছে না। কারণ অধিকার আদায়ের জন্য লড়াই করছি। নিজেদের জমি, নিজেদের রুজি রুটি টিকিয়ে রাখার দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি।

ক্যাম্পে নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। তাই পড়তে হচ্ছে বিপাকে। নেই পর্যাপ্ত পানিও। এ পরিস্থিতিতে রোগ বালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তবুও নিজেদের অবস্থানে অনড় প্রবীণ এ ভারতীয়রা।

তারা বলছেন, যতো সময়ই লাগুক না কেন, সিদ্ধান্ত ছাড়া একচুলও নড়বো না। আমরা ঠিকমতোই খাওয়া দাওয়া করছি। রাস্তায় থাকতে আর যা কষ্ট, তার কিছু নিয়েই ভাবছি না।

৭০ বছর বয়সী বলবিন্দর কর জানান তার ভোগান্তির কথা। তিনি বলেন, আমার হাঁটুতে ব্যথা। বসলে উঠতে পারি আর দাঁড়ালে বসতে পারি না। পাবলিক টয়লেট ব্যবহার করতে খুবই অসুবিধা হচ্ছে।

তিনি আরও বলেন, এছাড়া চারদিন থেকে একই কাপড় পরে আছি। তারপরও আমাদের সন্তানের ভবিষ্যৎ নিরাপদ না করে এখান থেকে যাবো না। গেলো চার দিন ধরে একই জামা পরে আছি।

আরও যোগ করেন, গোসল করা, কাপড় ধোওয়ার মতো পানি এখানে নেই। টয়লেট ব্যবহারেও অসুবিধা হচ্ছে। হাঁটু ভীষণ ব্যথা। ওঠা-বসা করা আমার জন্য খুব শক্ত কাজ। তবু সন্তানের ভবিষ্যতের জন্য এসেছি।

ফসলের নূন্যতম সহায়ক মূল্য বা এমএসপির আইনি গ্যারান্টিসহ বিভিন্ন দাবিতে গেলো এক সপ্তাহ ধরে চলছে ভারতের কৃষকদের এই আন্দোলন।

এর আগে, মোদি সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২০২০ সালে সিঙ্ঘু, গাজীপুর এবং টিকরি সীমানায় এক বছরেরও বেশি সময় আন্দোলন করেছিল কৃষকেরা।

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর