টাইগারদের ব্যাটিং ও বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে যারা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ পিএম

হাথুরুর চাওয়া না, নিজেদের পছন্দেই নয়া বিসিবি নিয়োগ দিচ্ছে নয়া ব্যাটিং আর বোলিং ওস্তাদ। সব ঠিক থাকলে এইচপির দায়িত্বে থাকা ডেভিড হ্যাম্প হতে পারেন টাইগারদের ব্যাটিং কোচ। আর নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হচ্ছে মুস্তাফিজ-তাসকিনদের গুরু। টাইগারদের নতুন বোলিং কোচ হবার দৌড়ে এগিয়ে সাবেক কিউই পেসার আন্দ্রে অ্যাডামস।

ব্যাটসম্যান হাথুরুর ইন্টারন্যাশনাল স্ট্যাটটাস কেমন? ঘেটে দেখেছেন কখনো? দেখার পর হয়তো বলবেন মন্দের ভালো। তারপরও এই লংকানকে খোঁচা মারতে ছাড়েন না তার সমালোচকরা। টেস্ট আর ওয়ানডে মিলে ৬১টা ম্যাচ খেলা হাথুরু যে হাঁকাতে পারেননি একটাও ছক্কা।

লোকে যাই বলুক, দলে ব্যাটিং ওস্তাদ থাকার পরো ব্যাটারদের টেকনিক নিয়ে তাকেই কাজ করতে দেখা যায় বেশিরভাগ সময়। শোনা যায় হাথুরুর কারণে বাকি কোচিং স্টাফরা নাকি থাকেন বেশ বিরক্ত। 

তাই এবার নতুন কোচ খুঁজতে সাবধানী বিসিবি। কোচিং স্টাফে নিজের শক্তি আরও বাড়াতে হাথুরুর চাওয়া ছিলো স্বদেশী থিলান সামারাবিরাকে। কিন্তু কোচিং প্যানেলে আর কোন লংকানকে যুক্ত করতে চাইছে না বিসিবি।

অনেক ভাবনা থেকেই বোর্ড এবার হাঁটছে নিজেদের পছন্দের পথে।সব ঠিক থাকলে ডেভিড হ্যাম্প হচ্ছেন টাইগারদের নয়া ব্যাটিং ওস্তাদ।

হাইপ্রোফাইল না হয়েও বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটে কাজ করে বিসিবির মন জিতে নিয়েছেন বারমুডার সাবেক এই ক্রিকেটার।

এইচপি’তে গেল ১ বছরে দারুণ তার পারফরম্যান্স।ব্যাটারদের স্কিল বাড়াতে অসাধারণ হ্যাম্পের ব্যাটিং ড্রিলের মুন্সিয়ানা। সবচেয়ে বড় গুণ হার্ডওয়ার্কার। ডেভিড হ্যাম্প একেবারেই অন্য ভিনদেশি কোচদের মত না। পরিশ্রমী, একই সঙ্গে চোখ পড়ার মত ডিসিপ্লিন।ক্রিকেটাররা তার ওস্তাদিতে দারুণ খুশি।হ্যাম্পের আছে টাইগারদের সাথে কাজ করার অভিজ্ঞতাও।

ছিলেন সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ঐতিহাসিক টেস্টে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচও। এবার ভারমুক্ত হয়ে পেতে যাচ্ছেন পূর্ণকালীন দায়িত্ব। যদিও এই পদের জন্য স্টুয়ার্ট ল’র নামটাই জোরে সোরে শোনা যাচ্ছিল।

ব্যাটিং কোচের মত বোলিং কোচ নিয়োগেও বিসিবি দিতে যাচ্ছে চমক… খেলাযোগের কাছে খবর… সব ঠিক থাকলে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসই পেতে যাচ্ছেন টাইগার পেস ইউনিটের দায়িত্ব। ৪৯ বছর বয়সী অ্যাডামসের অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও।

বোরিং ওস্তাদ হিসেবে সাবেক এই কিউই পেসারের বেশ সুনাম। অফফর্মে নিজেকে হারিয়ে মিচেল স্টার্কের মত পেসারও ছন্দে ফিরেছিলেন এই আন্দ্রে অ্যাডামসের হাত ধরে।

লকি ফার্গুসনের মত পেসার নিজেকে ধারালো করেছেন তার টোটকাতে। সব ঠিক থাকলে আন্দ্রে অ্যাডামস এবার দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলার তাসকিন, মুস্তাফিজ, শরিফুলদের।

 

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর