ভোট কারচুপির কারণে আইএমএফের সহায়তা বন্ধ করতে চান ইমরান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৪ পিএম

পাকিস্তানের নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতার ঘটনায় অভিযোগ জানিয়ে এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বরাবর চিঠি লিখবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সংস্থাটি যাতে ইসলামাবাদের প্রতি তাদের সমর্থন ও সহায়তা বন্ধ করে দেয় এমন দাবিও জানাবেন ইমরান।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সাথে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন পিটিআই নেতা আলী জাফর। খবর জিও নিউজের। 

জাফর বলেন, ইমরান খান আজ আইএমএফকে চিঠি দেবেন। আইএমএফ, ইইউ এবং অন্যান্য সংস্থার সনদে বলা হয়েছে যে সুশাসন থাকলেই তারা একটি দেশে কাজ করতে বা ঋণ দিতে পারে। 

তিনি আরও বলেন, পাকিস্তানের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধারা হলো- গণতান্ত্রিক দেশ হওয়া। যে দেশে গণতন্ত্র থাকে না, সেখানে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না, কাজ করা উচিতও না।

সাংবাদিকদের সাথে কথা বলছেন পিটিআই নেতা আলী জাফর।

গণতন্ত্রের মূল স্তম্ভ হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উল্লেখ করে এই পিটিআই নেতা বলেন, গোটা বিশ্ব দেখেছে কীভাবে জাতির ম্যান্ডেট চুরি করা হয়েছিলো। প্রাক-নির্বাচন কারচুপির কথা বাদ দেওয়া যাক, ভোট-পরবর্তী কারচুপিতে পিটিআই-এর বিজয়ী প্রার্থীদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।

গেলো বছর অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেলআউট) পাকিস্তানের জন্য তিন বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে খেলাপি হওয়ার ঝুঁকি থেকে বেঁচে যায় দক্ষিণ এশিয়ার দেশটি।

এর আগে গেলো ৮ ফেব্রুয়ারি নানা নাটকীয়তা ও সহিংসতার মধ্যদিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা অপ্রত্যাশিতভাবে ৯৩ আসন জিতেছে। কিন্তু সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট আসন ছিলো না। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫ ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ আসনে জয় পায়।

সবশেষ বুধবার দেশটিতে নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। এ ব্যাপারে দুই দলের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি হয়েছে।

অন্যদিকে সমঝোতার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলেছে, এই দুই দলের কাউকেই সরকার গঠনের রায় দেয়নি দেশের নাগরিকরা।

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর