রেকর্ড সময় পর খুললো আইফেল টাওয়ার

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০৯:৫৮ এএম

দীর্ঘ ৯ মাস পর প্যারিসের বিখ্যাত ও জনপ্রিয় স্থাপনা আইফেল টাওয়ার আবারো দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে নগর কর্তৃপক্ষ।

করোনা মহামারীর কারণে দীর্ঘ ৯ মাস এই স্থাপনায় দর্শনার্থীদের প্রবেশ স্থগিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো দীর্ঘ সময় ধরে আইফেল টাওয়ার কখনও বন্ধ ছিলো না।

ফ্রান্সের রাজধানী প্যারিসের এই ঐতিহাসিক স্থাপনায় এখন প্রতিদিন সর্বোচ্চ ১৩ হাজার দর্শনার্থীকে লিফট ব্যবহার করে চূড়ায় উঠতে দেয়া হবে।

প্যারিসের নগর কর্তৃপক্ষ জানিয়েছেন, মহামারীর পূর্বে প্রতিদিন ২৫ হাজার দর্শনার্থীকে উপরে ওঠার অনুমতি দেয়া হতো। কিন্তু, এখন সেই সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

‘আয়রন লেডি’ হিসাবে খ্যাত এই টাওয়ারের ভেতরে একটি লিফট রয়েছে। এটি ব্যবহার করে দর্শনার্থীরা ৩০০ মিটার উঁচুতে একটি পাটাতনে ওঠে গোটা শহর অবলোকন করে থাকেন।

কর্তৃপক্ষ বলছে, দর্শনার্থীর সংখ্যা কমিয়ে আনার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সামাজিক দূরত্ব রক্ষা করা। তবে চাইলেই যে কেউ আইফেল টাওয়ারে প্রবেশ করতে পারবেন না।

এই টাওয়ারের লিফটে ওঠার আগে দর্শণার্থীকে অবশ্যই করোনা নেগেটিভ সনদ অথবা দুই ডোজ টিকা নেয়ার সনদ দেখাতে হবে।

আইফেল টাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারীর কারণে তাদের আয়ে ধস মেনেছে। এটি রক্ষণাবেক্ষণে এখন সরকারের কাছে থেকে প্রণোদনা নিতে হচ্ছে।

আরও পড়ুন: পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক দানিশ কান্দাহারে নিহত

আইফেল টাওয়ার খুলে দেয়া হলেও, সেখানে বিদেশি পর্যটকদের উপস্থিতি খুবই কম। বিশেষ করে যুক্তরাজ্য থেকে একজনও আসেনি। কিছু এসেছে আমেরিকা থেকে। আর বেশিরভাগই এসেছে ইতালি ও স্পেন থেকে।


একাত্তর/আরএ

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর