রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করল ইউক্রেন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম

রাশিয়ার  সামরিক গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত এ-ফিফটি বিমান ভূ-পাতিত করার দাবি করেছে ইউক্রেন। এ বছর মধ্যে দ্বিতীয় বারের মত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার সামরিক বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে।

শুক্রবার ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক বিমানটি ভূপাতিত করতে তার সেনাবাহিনীর পরিষেবা এবং সামরিক বুদ্ধিমত্তাকে ধন্যবাদ জানিয়েছেন। এ-ফিফটি একটি দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান। 

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বিমানটি রাশিয়ার রোস্তভ-অন-ডন ও ক্রাসনোডার শহরের মধ্যবর্তী কোন স্থানে হামলার শিকার হয়, যা যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে।

রাশিয়া এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে হামলার শিকার হবার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন, গাঢ় ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে বিমানটি ভূপাতিত হয়।

এর আগে ইউক্রেন ১৪ জানুয়ারিতে রাশিয়ার একটি এ-ফিফটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছিল যে রাশিয়ার ছয়টি অপারেশনাল এ-ফিফটি এই মুহূর্তে বলবৎ রয়েছে।

উল্লেখ্য রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার দুই বছর পূর্ণ হচ্ছে শনিবার।

এএ/এআর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর