পহেলা মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম: প্রতিমন্ত্রী 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

নানা আলোচনার মধ্যেই আগামী পহেলা মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। 

রোববার একাত্তর টেলিভিশনকে তিনি বলেন, পহেলা মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম। আর দাম বাড়তে পারে সাত থেকে থেকে আট শতাংশ।

গত কয়েকদিন ধরেই বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আলোচনা চলছে। সরকারের নীতি নির্ধারকরাও আভাষ দিচ্ছেন যে বিদ্যুতের দাম বাড়তে চলেছে।

আর এবার বিদ্যুতের দাম বাড়ানোকে মূল্য বৃদ্ধি না বলে ডলারের মূল্যের সঙ্গে সমন্বয় হিসেবে উল্লেখ করেছেন করেছেন নসরুল হামিদ।  

আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে স্টেক হোল্ডারদের মতামত নিয়ে দাম বাড়ালেও গত বছরের জানুয়ারি থেকে দাম বাড়ানো হচ্ছে সরকারের নির্বাহী আদেশে।

সর্বশেষ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়, যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়। আর গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিদ্যুতের দাম প্রতি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় পাঁচ শতাংশ করে।

গত ১৫ বছরে পাইকারি পর্যায়ে ১২ ও ভোক্তা পর্যায়ে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, দেশের বাজারে ডলারের দাম বেড়েছে। ফলে আমাদের খরচ বেড়ে গেছে অনেকখানি। এ কারণে এখন বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করতে হচ্ছে।

সেদিন তিনি বলেন, এটা দাম বাড়ানো নয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে যে ঘাটতি তৈরি হয়েছে, সে জায়গাটা সমন্বয় করা হচ্ছে।

বিদ্যুতের দাম লাইফ লাইন গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৩০ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরের গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৭০ পয়সা বাড়বে বলে এর আগে আভাস দেওয়া হয়।

এছাড়া গ্যাসের দামও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারে যে গ্যাস দেওয়া হচ্ছে, সেখানেও দাম বাড়বে ইউনিটপ্রতি (এক হাজার ঘনফুট) ৭০ পয়সা।

আরবি
জ্বালানি তেল বিতরণে আরোপিত রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) থেকে রেশনিং বাতিল করে পাম্পগুলোকে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।...
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নির্বাচিত সরকার...
কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) এই গ্যাস সরবরাহের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...
দেশে অতীতেও জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে কোনো সংকট ছিলো না এবং বর্তমানেও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর