ঈদযাত্রা নির্বিঘ্নে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের কষ্ট লাঘব করার সব পরিকল্পনা বর্তমান সরকারের আছে।

শনিবার (১৪ মার্চ) কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসফিল্ডের পাঁচ নম্বর কূপ থেকে আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ঈদে যাত্রীদের যাতায়াত সহজ করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে অনিন্দ্য ইসলাম বলেন, যাত্রীদের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আমাদের কী ধরনের পরিকল্পনা আছে, তা আপনারা খুব শিগগিরই জানতে পারবেন। 

তিনি আশ্বস্ত করেন, জ্বালানি সঙ্কটের কারণে যেন ঈদযাত্রায় কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে সরকার সজাগ দৃষ্টি রাখছে।

জ্বালানি খাতের বর্তমান সঙ্কটের জন্য বিগত সরকারকে দায়ি করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার জ্বালানি খাতকে আমদানিনির্ভর করেছিলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্যের সঙ্কটের মাশুল আমাদের দিতে হচ্ছে মূলত তাদের আমদানিনির্ভর নীতির কারণে।

তিনি আরও অভিযোগ করেন, আগের সরকারের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিলো না। ব্যক্তিস্বার্থে অর্থ আয় করাই ছিলো তাদের মূল উদ্দেশ্য। বর্তমানে ফ্যাসিস্ট সরকারের তৈরি করা সেই সঙ্কট সমাধানে নতুন সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচিত ও দায়বদ্ধ সরকার হিসেবে যারা জ্বালানি খাতে অনিয়ম তৈরি করেছিলো, তাদের শাস্তির আওতায় এনে নজির স্থাপন করা হবে।

একাত্তর/এসি
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট দ্রুত নিরসনের আশা প্রকাশ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে সার্বিক পরিস্থিতির উল্লেখযোগ্য...
উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।  
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর