কারাগারে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম

ঝিনাইদহ জেলা কারাগারে ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

নিহত কয়েদি মিলন লষ্কর (৩০) শহরের পবহাটি এলাকার আতিয়ার লষ্করের ছেলে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি মিলন লষ্কর গত জানুয়ারি মাসের ২ তারিখে আদালতে আত্মসমর্পণের পর জেলা কারাগারে আসে। সেই থেকে কারাগারেই ছিল। সকালে ফজরের নামায পড়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে সকাল ৭টা ২০ মিনিটে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সাড়ে ৭টার দিকে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান জেলার।

 

একাত্তর/জো
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর