কে এই মরিয়ম নওয়াজ?

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে দেশটির ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। এর আগে কোনও নারী পাকিস্তানের কোনও প্রদেশের প্রধান নির্বাচিত হননি। মারিয়মই প্রথম। একই প্রদেশেরই মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর বাবা নওয়াজ শরীফও।

অর্থাৎ, বাবার পথেই হাঁটছেন তিনি। খুব বেশিদিন না হলেও, পাকিস্তানের রাজনীতিতে আসার পর থেকেই দেশটির রাজনীতিতে বেশ চর্চিত নাম মরিয়ম নওয়াজ। তবে এই পর্যায়ে আসতে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক পথ। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তবেই আজকের পর্যায়ে এসেছেন তিনি।

কে এই মরিয়ম নওয়াজ, কি তার পরিচয়, কিভাবেই বা তার উত্থান? এমন সব প্রশ্নই এখন নেট দুনিয়ায় সবাই ঘুরে ফিরে জানতে চাইছেন। পাকিস্তানে মরিয়মই প্রথম নারী, যিনি কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হলেন। এর মধ্য দিয়ে শরিফ পরিবারের পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে সাংবিধানিক পদ গ্রহণ করলেন।

মরিয়ম নওয়াজ বর্তমানে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বড় মেয়ে এবং শাহবাজ শরীফের ভাতিজি। তিনি পাঞ্জাব থেকে শরীফ পরিবারের চতুর্থ মুখ্যমন্ত্রী ও এমপি। একই সঙ্গে তিনি এই পরিবারের প্রথম নারী এমপিও।

১৯৭৩ সালে পাকিস্তানের লাহোরে জন্ম নেন মরিয়ম। ৩৯ বছর বয়সে ২০১২ সালে প্রথম রাজনীতির মাঠে পা রাখেন তিনি। পরের বছরই পাকিস্তান নির্বাচনে পিএমএলএন-কে জয়ী করার দায়িত্ব বর্তে মরিয়মের কাঁধে। একই বছর তিনি প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যানও নিযুক্ত হন।

তবে লাহোর হাইকোর্টে তাঁর নিয়োগ চ্যালেঞ্জের পর ২০১৪ সালে তিনি পদ থেকে সরে দাঁড়ান করেন। ২০১৭ সালে পাকিস্তানের সুপ্রিমকোর্ট পানামা পেপার্স কেলেঙ্কারির জেরে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণা করে। আদালতের রায়ে মরিয়ম অর্থপাচারের সঙ্গে জড়িত ছিলেন। তবে, দলের দাবি ছিল তিনি নির্দোষ।

২০২৪ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রথমবার জাতীয় পরিষদ এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদে তিনি নির্বাচিত হন। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য তার সংসদীয় আসন ছেড়ে দেন। এর আগে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মরিয়মের বাবা নওয়াজ, চাচা শাহবাজ ও ভাই হামজাও।

২০১৮ সালে পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে তাঁর হলফনামায়, মরিয়ম তাঁর সম্পদের পরিমাণ প্রায় তিন মিলিয়ন ডলার ঘোষণা করেছিলেন। তিনি ১৮৮ একর কৃষি জমির মালিক এবং একাধিক কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন। তার নামে কোন গাড়ির নিবন্ধন নেই।

মরিয়ম নওয়াজ স্কুল জীবন কাটান লাহোরের নামকরা স্কুল 'কনভেন্ট অব জেসাস এন্ড ম্যারি স্কুলে। ডাক্তার হতে চাইতেন মরিয়ম, তাই তিনি লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু ওখানে তার বেশিদিন মন টেকেনি; পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি।

১৯৯২ সালে মরিয়ম নওয়াজের বয়স যখন ১৯, তখন পিতা নওয়াজ শরীফ তাকে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন সফদর আওয়ানের সঙ্গে বিয়ে দেন, বিয়ের পরে সফদর সামরিক চাকরি ছেড়ে দিয়েছিলেন। এই দম্পতির দুই কন্যা এবং এক ছেলে সন্তান আছে।

এআর
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর