গায়ে আগুন দেয়া মার্কিন সেনা সম্পর্কে যা জানা গেলো

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না ইসরাইলের সবচেয়ে বড় দোসর আমেরিকার এক নাগরিক, যিনি আবার দেশটির বিমান বাহিনীর সদস্যও। গাজায় নিরীহ ফিলিস্তিনের গণহারে হত্যার প্রতিবাদ জানাতে তিনি এমনই এক পথ বেছে নিলেন, তাতে হতবাক গোটা বিশ্ব।

রোববার স্থানীয় সময় বেলা একটার দিকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে গিয়ে হাজির হন এই মার্কিন সেনা। এরপর যা করলেন তা কেউ ভাবতেও পারেননি। আমি আর কোন গণহত্যার অপরাধে অংশ নিতে চাই না, এমন কথা বলেই পেট্রোল ঢেলে নিজের গায়ে আগুন দিলেন। 

আগুন দেয়ার পর যখন তার শরীর জ্বলছিল, তখনো তিনি চিৎকার করে বলছিলেন, ফিলিস্তিন স্বাধীন করো। তার গায়ে পরা ছিল আমেরিকার সামরিক পোশাক। এক সময় জ্বলে-পুড়ে মাটিতে লুটিয়ে পড়েন যুক্তরাষ্ট্রের এই বীর সেনা। নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। 

সিবিএস নিউজ জানিয়েছে, আগুন দেয়া ঘটনাটি টুইচ চ্যানেলে লাইভ প্রচার করেছিলেন ওই ব্যক্তি। সেখানে তিনি নিজেকে মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেন। এর কিছুক্ষণ পরে অবশ্য ওই ভিডিও টুইচ চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়। তবে সিবিএস নিউজের কাছে এর একটি কপি রয়েছে।

কে এই ২৫ বছর বয়সী মার্কিন সেনা, কি-বা তার পরিচয়? বিভিন্ন মার্কিন গণমাধ্যম থেকে জানা গেছে, তার নাম অ্যারন বুশনেল। জন্ম যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্তোনিও শহরে। বড় হয়েছেন ম্যাসাচুসেটস রাজ্যে। পড়াশোনা সেখানকারই কেপ কড উপদ্বীপের সরকারি বিদ্যালয়ে। 

এর পরে সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়েন তিনি। এছাড়া কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়েছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাসেও। পড়াশোনার পাঠ চুকিয়ে মে মাস থেকেই যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন অ্যারন। 

এই বাহিনীর ৭০তম গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান শাখায় একজন সাইবার প্রতিরক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যারন। কাজ করেছেন বিমানবাহিনীর গোয়েন্দা শাখাতেও। শুধু তাই নয়, সামাজিক মাধ্যম লিংকড-ইনে নিজেকে উচ্চাভিলাষী সফটওয়্যার প্রকৌশলী হিসেবে উল্লেখ করেছেন। 

সেখানে তিনি লিখেছেন, স্যান আন্তোনিওভিত্তিক একটি প্রতিষ্ঠানে গেল বছরের মার্চ থেকে চাকরি করছেন তিনি। আরও বলেছেন, ২০২০ সালের নভেম্বরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণেও সেরা হয়েছিলেন অ্যারন বুশনেল। পাশাপাশি কোড ব্যবহার করে জটিল সমস্যা সমাধানের প্রতিভা আছে এই সেনার।

যুক্তরাষ্ট্রের এই সৈন্য যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন তখনও গাজায় চলছে ইসরাইলিদের বর্বরতা। এখন পর্যন্ত প্রাণ দিয়েছেন হাজার হাজার মানুষ। মানবেতর দিন কাটছে নারী ও শিশুদের। খেয়ে না খেয়ে জীবন কাটাতে হচ্ছে। একদিকে ইসরাইলী দানবদের বোমার ভয়, অন্যদিকে খাদ্যের অভাবে দিশেহারা গাজাবাসী। 

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর