সোনারগাঁয়ে ৫৬ কোটি টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫৬ কোটি টাকার মূল্যের এক হাজার ৫৬১ বস্তা কারেন্ট জাল ও ৫০০ বস্তা চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার আনন্দবাজারে অভিযান চালিয়ে ১৬টি দোকান ও চারটি গুদাম থেকে জালগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 

এসময় অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম। এসময় নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আমিনসহ মৎস্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কমর-উন নাহার জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার আনন্দবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময় ১৬টি দোকান ও চারটি গুদাম থেকে এক কোটি ৮৩ লাখ মিটার (৫৬১ বস্তা) ও ৫০০ বস্তা চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় ৫৪ কোটি ৯০ লাখ ও চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ মাছসহ সবধরনের মাছের পোনা রক্ষার্থে সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

কারেন্ট জাল মা ইলিশ ও পোনা ধ্বংস করে দেয়, তাই মা ইলিশ ও পোনা রক্ষার্থে সোনারগাঁ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কারেন্ট জালের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর