মাত্র ১০০ রুপির ট্যাবলেটে ক্যানসার নিরাময়ের দাবি

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:৩২ পিএম

বিশ্বব্যাপী ক্যানসারের চিকিৎসা ব্যয়বহুল হলেও এ নিয়ে সুখবর দিলো ভারতের টাটা মেমোরিয়াল সেন্টার-টিএমসি। মাত্র ১০০ রুপিতে ক্যানসারের ওষুধ আবিষ্কারের দাবি করেছে প্রতিষ্ঠানটির একদল গবেষক। তারা বলছেন, আর প্লাস সিইউ নামের এই ওষুধটি দেহের ভেতরের ক্যানসারের প্রভাবক উপাদানগুলোকে নির্মূল করতে সক্ষম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টাটা ইনস্টিটিউটের গবেষক ও চিকিৎসকরা প্রায় ১০ বছর ধরে এই ওষুধ আবিষ্কারে কাজ করেছেন।

গবেষক দলের জ্যেষ্ঠ ক্যানসার সার্জন ডাক্তার রাজেন্দ্র বাদভে জানান, টানা ১০ বছর গবেষণার পর সাফল্য পেয়েছেন তারা। এই ট্যাবলেটটি সর্বত্র ১০০ রুপিতে পাওয়া যাবে।  

 ক্যানসার সার্জন ডাক্তার রাজেন্দ্র বাদভে।

তিনি আরও বলেন, ক্যানসার এখন খুব দুরারোগ্য কোনো ব্যাধি নয়। যেসব রোগী ক্যানসারের প্রাথমিক কিংবা মাঝামাঝি অবস্থায় থাকেন, বর্তমানে রেডিয়েশন থেরাপি, কেমো থেরাপি অথবা সার্জারির মাধ্যমে তাদের ক্যানসার আক্রান্ত কোষ নির্মূল করে সুস্থ করে তোলা সম্ভব। মূল উপাদান রেভেরাট্রল বা এক প্রকার জৈব রাসায়নিক উপাদান এবং দস্তা। এটি ক্রোমাটিন ধ্বংস করে সাহায্য করে। এছাড়া কেমো থেরাপি পার্শ্বপ্রতিক্রিয়া নির্মূলেও কার্যকর।

টাটা ইনস্টিটিউট বলছে, নতুন এই ওষুধ রেডিয়েশন ও কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া ৫০ শতাংশ কমিয়ে দেবে।

আগামী জুন-জুলাইয়ের মধ্যে এটির অনুমোদন পাওয়ার আশা করা হচ্ছে বলে জানান ডাক্তার রাজেন্দ্র।

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর