লোহিত সাগরে ডুবছে হুতি হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাজ্যের জাহাজ

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম

হুতি! ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের শুরু থেকেই যেন পশ্চিমাদের কাছে মূর্তিমান এক আতঙ্কের নাম। ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ ও দখলদার ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবিতে ইয়েমেন এই সশস্ত্র গোষ্ঠিটি বিশ্বের অন্যতম সমুদ্রিক বাণিজ্য পথ লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দিয়ে আসছে। প্রথমে ফিল্মি কায়দায় জাহাজ ছিনতাই করার পর এখন পর্যন্ত একের পর পশ্চিমা জাহাজকে নাজেহাল করছে হুথিরা।

এরই ধারাবাহিকতায় গেলো ১৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের মালিকানাধীন রুবিমার নামের একটি বাল্ক ক্যারিয়ার  একাধিক মিসাইল নিক্ষেপ করে বিদ্রোহী গোষ্ঠী হুতি। জাহাজটিতে ছিল প্রচুর পরিমাণে অ্যামোনিয়া ও তেল। হামলায় মালবাহী জাহাজটি ব্যাপক ক্ষতি হয়। শুরুতে জাহাজটির কিছু অংশ ডুবে যায়। তবে আশঙ্কা ছিলো জাহাজটি ডুবে যেতে পারে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। ডুবে গেছে রুবিমার। 

আল-জাজিরা ও রয়টার্স ইয়েমেন সরকারের বরাতে শনিবার জানিয়েছে, হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ রুবিমার দক্ষিণ লোহিত সাগরে ডুবে গেছে। বলা হয়েছে ব্রিটিশ জাহাজ রুবিমার আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে ডুবে গেছে। ইয়েমেন সরকারের গঠিত রুবিমার ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল এক বিবৃতিতে জানিয়েছে, আমরা শুক্রবার সন্ধ্যায় এমভি রুবিমার জাহাজটি ডুবে যাওয়া ঘোষণা করছি।

জাহাজটি ডুবে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছে ইয়েমেন সরকার। এটি দেশটির আঞ্চলিক পানি ও লোহিত সাগরে পরিবেশগত বিপর্যয়ের কারণ হবে বলে উল্লেখ করেছে তারা। তবে জাহাজটির ডুবে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর কোনো সাড়া দেয়নি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিলো, হুতিদের হামলায় মালবাহী জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গত নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত ও কৃষ্ণসাগরে ইসরাইল এবং পশ্চিমাদের মালিকানাধীন জাহাজে হামলা শুরু করে। গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা শুরুর পর লোহিত সাগরে জাহাজডুবির এটিই প্রথম ঘটনা। 

লোহিত সাগরে প্রায় ৫৪টি জাহাজে হামলার পর এবার ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে ‘সামরিক বিস্ময়’ প্রদর্শনের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। তাদের নেতা আব্দুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের সামরিক অভিযান চলছে এবং চলবে। আমাদের কাছে এমন কিছু বিস্ময় রয়েছে, যা শত্রুরা কল্পনাও করেনি।

 

এআরএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর