প্রার্থিতা বাতিলের মামলায় ট্রাম্পের জয়

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:৪৮ এএম

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ডোনাল্ড ট্রাম্পকে কোনো রাজ্য অযোগ্য ঘোষণা করতে পারবে না বলে রায় দিয়েছে কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট। রায়টি কলোরাডো রাজ্যের জন্য সুনির্দিষ্ট হলেও এটি অন্য রাজ্যগুলোর জন্যও প্রযোজ্য বলে জানিয়েছে মার্কিন সর্বোচ্চ আদালত।

স্থানীয় সময় সোমবার দেয়া সুপ্রিম কোর্টের এ রায়ে বলা হয়, সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পদে প্রার্থী হতে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো রাজ্য। সংবিধানের এই অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে শুধু কংগ্রেস। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রায়কে আমেরিকার জন্য বড় বিজয় বলে উল্লেখ করেছেন ট্রাম্প। রায় ঘোষণার পর নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমেরিকার জন্য এটা বড় জয়।

তবে রায়ের পর অসন্তোষ প্রকাশ করেন কলোরাডোর সেক্রেটারি অব স্টেট জিনা গ্রিসওল্ড। এই রায়ের মধ্য দিয়ে সংবিধানের চতুর্দশ সংশোধনীর তৃতীয় অনুচ্ছেদ প্রয়োগে রাজ্যের কর্তৃত্ব কেড়ে নেওয়া হলো বলেও মন্তব্য করেন তিনি।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ ডিসেম্বর ট্রাম্পকে কলোরাডোর রিপাবলিকান প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট। কলোরাডো সুপ্রিম কোর্টের দাবি, মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী কোনও ব্যক্তি রাষ্ট্রবিরোধী তৎপরতায় উসকানি বা সমর্থন দিলে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণার এখতিয়ার রাখে আদালত। এই অনুচ্ছেদের উল্লেখ করে একই ধরনের চেষ্টা নিয়েছিল ইলিনয় ও মেইনও।

কিন্তু সোমবারের রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন, কেবল কংগ্রেসই সংবিধানের ওই সংশোধনী অনুযায়ী নির্বাচনে কাউকে অযোগ্য ঘোষণা করার ক্ষমতা রাখে। রাজ্যগুলোর এই এখতিয়ার নেই। কলোরাডোর সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছিল, তা ভুল।

রায়ের ফলে কলোরাডোর প্রাইমারিতে ট্রাম্পের অংশ নেওয়ার পথ পরিষ্কার হল। মঙ্গলবার কলোরাডো প্রাইমারির ভোট অনুষ্ঠানের কথা রয়েছে।

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর