সুপার টুয়েসডেতে বাইডেন ও ট্রাম্পের জয়

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজ্যব্যাপী প্রার্থী মনোনয়ন নির্বাচন ‘সুপার টুয়েসডেতে’ জিতেছেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে ভোটে মার্কিন অঞ্চলের প্রতিনিধিরা তাদের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই করেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান এক প্রতিবাদন অনুযায়ী, এবারের নির্বাচনে নমিনেশন পেতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির মধ্যে অন্তত এক হাজার ২১৫টি প্রতিনিধির সমর্থন থাকতে হবে। আর ডেমোক্রেটিক পার্টির মধ্যে বাইডেনের অন্তত এক হাজার ৯৬৯ টি প্রতিনিধির সমর্থন লাগবে। 

এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইওয়ার পোস্টাল-ভোটসহ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেন ১৪টি অঙ্গরাজ্য জয় করেছেন। অন্যদিকে, ট্রাম্প ১২টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এবারের সুপার টুয়েসডে নির্বাচনে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি রাজধানী ওয়াশিংটন ডিসি ও ভার্মন্টে এগিয়ে আছেন।

ইতিমধ্যে আগের প্রায় সব রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্প জয় পেয়েছেন। যার মধ্যে আছে- আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, সাউথ ক্যারোলাইনা, মিশিগান, আইডাহ ও মিজৌরি। 

যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, কলোরাডো, টেনেসি, টেক্সাস, আরকানসাস, আলাবামা, ওকলাহোমা এবং মেইনে জয়ের সঙ্গে ট্রাম্প এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হতে চলেছেন। 

আলাবামা, আরকানসাস, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট, ভার্জিনিয়া, মিনেসোটা ও ইউটাহ সহ ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে জো বাইডেন জয়ী হয়েছেন।

ট্রাম্পের বরাত দিয়ে রয়টার্স জানায়, পাঁচ নভেম্বর আমেরিকার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।

এক বিবৃতিতে বাইডেন আবারও ট্রাম্পকে আমেরিকান গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে চিহ্নিত করে বলেছেন, আজ রাতের ফলাফলের মধ্যে দিয়ে আমেরিকান জনগণের নির্ণয় স্পষ্ট হয়ে গেছে। আমরা এইভাবে এগিয়ে যাবো, নাকি ডোনাল্ড ট্রাম্পকে বিশৃঙ্খলা, বিভাজন ও অন্ধকারের দিকে আমাদের টেনে নিয়ে যেতে দেবো?

এবার উভয় প্রার্থীর কম সমর্থন রেটিং থাকা সত্ত্বেও পাঁচ নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মুখোমুখি হবেন একে অপরের।

একাত্তর/আরআর/এসি
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
ইরানের সম্ভাব্য গুপ্তহত্যার হুমকি এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্ক থেকে একটি নজিরবিহীন ও গোপন সামরিক ফ্লাইটে যুক্তরাজ্যে পথে যাত্রা করেছিলেন বলে ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর