মেঘনা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৬:৩৬ পিএম

চাঁদপুর মতলব উত্তরের মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি। 

বুধবার দুপুর ১২টার দিকে মেঘনা নদীর বাহাদুরপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান মরদেহটির পরিচয় নিশ্চিত করেছেন। 

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান জানান, আজ দুপুরের দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

তিনি জানান, গত ২ মার্চ পারাবত-২ লঞ্চযোগে বরিশাল চরমোনাই হতে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বাহাদুরপুর নামকস্থানে চাঁদপুর সদরের মধ্য রঘুনাথপুর গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. আশিকুর রহমান (২২)  নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখোঁজির পরও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এআর
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর