হাইতিতে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম

হাইতির প্রাক্তন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসের হত্যার পরে ক্ষমতায় আসা এরিয়েল হেনরির নির্বাচন না দেয়ায় দেশে শুরু হয়েছে সহিংসতা। তিনি পদত্যাগ না করলে হাইতির রাজধানীতে গৃহযুদ্ধ ও গণহত্যা হবে বলে জানিয়েছেন দেশটির বিদ্রোহী গ্যাং নেতা জিমি চেরিজিয়ার।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় তখন তাকে অপসারণের জন্য একটি সমন্বিত হামলা চালায় সশস্ত্র অপরাধী চক্র। এই সন্ত্রাসী চক্র দেশের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে।

আলজাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়ার কথা থাকলে তিনি তা করেননি। মঙ্গলবার ডোমিনিকান রিপাবলিক তার বিমান অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করার পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল পুয়ের্তো রিকোতে ছিলেন বলে জানা গেছে।

সাবেক পুলিশ কর্মকর্তা জিমি চেরিজিয়ার হাইতির সংবাদ মধ্যমকে জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায় প্রধানমন্ত্রীকে (এরিয়েল হেনরি) লাগাতার সমর্থন দিতে থাকলে দেশে গৃহযুদ্ধ অবসম্ভাবী। যুদ্ধে গণহত্যার জন্য একমাত্র তিনিই দায়ী থাকবেন।

তিনি আরো বলেন, 'হয় হাইতি আমাদের সবার জন্য স্বাধীন না হয় নরক হবে'। 

চেরিজিয়ার যিনি 'বারবিকিউ' নামেও পরিচিত তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সোমবার গভীর রাতে বিদ্রোহী গ্যাং রাজধানীর টাউসাইন্ট লুভারচার আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে পুলিশের উপর গুলি চালায়। প্রাণ বাঁচাতে কর্মচারী ও অন্যান্য শ্রমিক পালিয়ে যায়। 

এ হামলার পরে মঙ্গলবার বিমানবন্দর, স্কুল ও ব্যাংক বন্ধ ছিলো।

সপ্তাহান্তে গ্যাংরা হাইতির দুটি বৃহত্তম কারাগারে হামলা চালিয়ে হাজার হাজার বন্দীকে মুক্ত করে। যার মধ্যে ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসের হত্যাকাণ্ডের সাথে জড়িত গ্যাং সদস্যরাও ছিলেন। 

কানাডিয়ান সামরিক শীর্ষ কর্তা মিচেল সেন্ট লুইস বলেন, হাইতি এখন গ্যাংদের নিয়ন্ত্রণে। সেখানে কোন সরকারের কোন সরকার কোন নিয়ন্ত্রণ নেই। আমি আশা করছি যে তারা হেনরিকে বাইরে রাখতে পারবে যাতে যে কেউ ক্ষমতা গ্রহণ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।

এএ/এআর
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বসিরহাটে গুলিচালনা থেকে শুরু করে পানিহাটিতে বোমা হামলা, একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে...
এবার তরুণ প্রজন্মের আন্দোলনে কাঁপলো আফ্রিকাও। জেন-জি আন্দোলনে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সরকার ভেঙে দেয়ার...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর