চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বসাতে চায় চীন-রাশিয়া

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:৫২ পিএম

কোনো একদিন চাঁদে মানুষ বাস করবে, এই আশায় ২০৩৩ থেকে ২০৩৫ সালের মাঝে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় চীন ও রাশিয়া। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইউরি বরিসভ মঙ্গলবার এ কথা বলেন। 

বরিসভ জানান, চীন এবং রাশিয়া চাঁদে যৌথ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যৌথভাবে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাঠানো এবং স্থাপনের কথা ভাবছে। খবর রয়টার্স’র।

তিনি আরও বলেন, ভবিষ্যতে চাঁদে বসতি স্থাপন হলে সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল যথেষ্ট নয়। তাই তারা পারমাণবিক শক্তির কথা ভেবেছেন। 

এই বিদ্যুৎকেন্দ্রটি মানুষের স্পর্শ ছাড়াই স্থাপন করা হবে বলে পরিকল্পনা চলছে। শুধু তাই নয়, পারমাণবিক শক্তিতে চালিত একটি মালবাহী মহাকাশযান তৈরির পরিকল্পনাও করছে রাশিয়া। 

অতীতেও মহাকাশ নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছে রাশিয়া। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। ৪৭ বছর পর চাঁদে একটি মহাকাশযান পাঠানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয় গত বছর।

এদিকে, চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে প্রথম চৈনিক মহাকাশচারী পাঠাতে চায় বলে গত মাসে জানিয়েছে তারা।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর