ছাদে রেস্তোরাঁ-সিলিন্ডারে লিকেজ, ল্যাবএইডকে জরিমানা

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম

অনুমোদন না নিয়ে ভবনের ছাদে রেস্তোরাঁ নির্মাণ ও রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় ধানমন্ডির গ্রিনরোডের ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দক্ষিণ সিটির নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করেন। এদিন দক্ষিণ সিটি করপোরেশন ধানমন্ডি ও গ্রিনরোড এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় ল্যাবএইড ভবনের ছাদে অনুমোদন না নিয়েই নির্মাণ একটি রেস্তোরাঁয় গিয়ে নির্বাহী হাকিম দেখতে পান, রেস্টুরেন্টের সঙ্গে ঝুঁকিপূর্ণ রান্নাঘর।0 সেখানে সিলিন্ডারও রাখা হয়েছে ঝুঁকি পূর্ণভাবে।

২০১৯ সালের নকশা অনুযায়ী অনুমতি না নিয়েই এই রেস্টুরেন্ট হয়েছে বলে জানান নির্বাহী হাকিম জাহাঙ্গীর আলম। বলেন,  এখানে রেস্তোরাঁ করার কথা না। তারপরও ছাদের ওপর তারা এটা করেছেন। এছাড়া সেখানকার রান্নাঘরের একটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল।

এসব কারণেই ল্যাবএইড কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সমন্বিত অভিযানে নেমেছে রাজউক ও সিটি করপোরেশন।

বুধবার পর্যন্ত তিন দিনে রাজধানীর এক হাজার ১৩২টি রেস্তরাঁয় অভিযান চালানো হয়েছে।

এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা এবং ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেওয়ার চেষ্টা—এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।
ট্র্যাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫৩৩টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের প্লাটফর্মে উঠে যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর