উপনির্বাচন ঘিরে নিরাপত্তাবেষ্টনীতে কুমিল্লা নগরী

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:৫৯ পিএম

রাত পোহালেই কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচন। শনিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। সিটির ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শুধু কেন্দ্র নয় পুরো কুমিল্লাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

শনিবার সকাল থেকেই নগরীর ৬৪০টি ভোটকক্ষে ১০৫ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিজাইডিং  কর্মকর্তা, এক হাজার ২৮০ জন পোলিং এজেন্ট, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 

কমিশন সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, ২৭ টিমে ৯৩৯ জন র‍্যাব সদস্য, পুলিশের ২৭টি মোবাইল টিমে এক হাজার ৩৩৯ জন এবং ৯টি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। এছাড়াও দুইটি থানার দুইটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে রয়েছে। 

কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান জানান, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটারদের ভোট নির্বিঘ্ন করতে এই নগরীকে একরকম নিরাপত্তার চাদরের ঢেকে ফেলা হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আমরা যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নিয়েছি। শুধু কেন্দ্র নয় পুরো কুমিল্লাকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ফল ঘোষণার পর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

কুমিল্লাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। দৃশ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও। কোনো বিশৃঙ্খলা হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। 

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবার কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে সাবেক সেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর আহবাক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতী প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর