ত্বকের উপর করোনা ভাইরাসের প্রভাব

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৬:০৫ পিএম

করোনা ভাইরাস মানুষের শরীরে অনেক ধরনের প্রভাব ফেলে। সবচেয়েবেশি যে অঙ্গকে এটি আক্রান্ত করে তা হলো ফুসফুস।

তবে, প্রথম ঢেউয়ের শেষদিক পর্যন্ত করোনা সংক্রমণের যেপার্শ্বপ্রতিক্রিয়া নজরে আসেনি, সেটি হলো ত্বকের ওপর ভাইরাসটির প্রভাব। এ সময় 'কোভিডটো' নামে এক ধরনের লক্ষণ দেখা দেয়, যেখানে হাত পায়ের আঙ্গুলে ছোট ছোট ফুসকুড়ির মতোদেখা যায়।

দ্বিতীয় ঢেউয়ে গিয়ে কিছুকিছু রোগীর ত্বকের রেশের মতো দেখাদেয়। আমেরিকান একাডেমী পৃথিবীর সব দেশের চিকিৎসকদের এ ব্যাপারে সতর্ক করে দেয়, যাতেকোভিড রোগীর ত্বকে কোন ধরনের লক্ষণ দেখা দিলেই তাদেরকে জানানো হয়।

অনেক রোগীর ক্ষেত্রেই পরে 'ম্যাকুলোপ্যাপুলার রেশ' অর্থাৎসারা শরীরের রেশ দেখা দেয়। পরবর্তী পর্যায়ে চিকেন পক্সের মতো ফুসকুড়িও দেখা দিতে পারে।এসব ফুসকুড়ি হাত-পাসহ সারা শরীরে হতে পারে।

কোন কোন ক্ষেত্রে এসব ম্যাকুলোপ্যাপুলার ফুসকুড়ি থেকেভেসিকুলার অর্থাৎ বড় আকারের ফুসকুড়ি দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে 'অক্লুসিভইস্কেমিয়া'অর্থাৎ, রক্তক্ষরণও দেখা দেয়।

দ্বিতীয় ঢেউয়ের শেষ এবং তৃতীয় ঢেউয়ের শুরুতে কানাডাও আমেরিকাতে'চেরিএনজিওমা' বা 'নেক্রোটিক পার পুরা'র মতো ফুসকুড়ি দেখা দিতে শুরু করে। 'নেক্রোটিকপারপুরা'রক্ষেত্রে রক্তপাতের ফলে ক্ষত স্থানে কালচেদাগ পড়ে যায়।

কোভিড থেকে সেরে ওঠার পর নখে পরিবর্তন এবং চুল পড়ার সমস্যাওদেখা দেয় অনেকের। চুল পড়ার সমস্যার নাম 'পোস্ট কোভিড এফ্লুভিয়াম'। বিভিন্ন কারণে এধরনের পরিবর্তন দেখা দিতে পারে।

থাইল্যান্ডের এক সমীক্ষায় দেখা গেছে, অনেকেই করোনা থেকেসুস্থ হওয়ার পর ডেঙ্গুর মতো এক ধরনেরর হিমরোজিরেশনিয়ায় আক্রান্ত হন। পরবতীতে দেখাগেলএগুলো কোভিডের জন্য হচ্ছে। অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় মাস্ক পরার কারণে মুখে ব্রণেরমতো ছোট ছোট ফুসকুড়ি হয়। এগুলোকে 'মাস্কনি' বলে চিহ্নিত করা হচ্ছে।

এভাবে করোনাভাইরাস ত্বকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টিকরছে। তাই কারো শ্বাসকষ্টের সাথে ত্বকের এসব উপসর্গ দেখা দিলে সাথে সাথে কোভিড পরীক্ষাকরা প্রয়োজন। কেননা, ত্বকের মাধ্যমেও করোনার উপসর্গ দেখা দেওয়া শুরু করতে পারে।

অধ্যাপক ডাঃ এম. ইউ. কবীর চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রথম চর্ম, যৌনরোগ বিশেষজ্ঞ, স্কিন ও লেজার সার্জন


একাত্তর/ এইচআরজি/ এনএ

বাঙালির রান্নাঘরের ধোঁয়া ওঠা কড়াই আর মশলার মায়াবি ঘ্রাণে জড়িয়ে থাকে শৈশবের নানা স্মৃতি। দাদী-নানীর হাতের রান্নার সেই পরশ, মাটির সুবাস আর লোকজ সংস্কৃতিকে নতুন করে উদ্‌যাপন করতে এক অনন্য উদ্যোগ...
শরতের আগমনী বার্তা পেতেই কাশ্মীরের উপত্যকাজুড়ে ছড়িয়ে পড়ে কাঠের হাতুড়ির ছন্দময় টুকটাক শব্দ আর মচমচে মশলা দেয়া খাসির মাংসের স্বর্গীয় সুবাস! বিয়ের উৎসবে অতিথিদের আপ্যায়ন করতে কাশ্মীরি কারিগররা ব্যস্ত...
আজ ৩০ জুলাই, বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক বন্ধু দিবস। ব্যক্তি, জনগোষ্ঠী, সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার মাধ্যমে বিশ্বশান্তি,...
বন্ধুদের হাতে রঙিন ব্যান্ড বাঁধা, সারপ্রাইজ গিফট দেওয়া আর সোশ্যাল মিডিয়ায় মিষ্টি সব বার্তা পাঠাতে আমরা অভ্যস্ত। কিন্তু প্রতি বছর আগস্টের শুরুতেই একটাই খটকা মাথায় ঘোরে, আসল 'বন্ধু দিবস' বা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর