সোমালিয়া উপকূলে ১৫ ভারতীয়সহ কার্গো জাহাজ ছিনতাই 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

সোমালিয়া উপকূলের কাছে ১৫ ভারতীয় ক্রুসহ একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি লীলা নরফোক’ নামের ওই জাহাজটি সোমালিয়ার সমুদ্রসীমার কাছে ছিনতাই হয়। তবে কারা এ জাহাজ ছিনতাই করেছে তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। 

শুক্রবার ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, ওই জাহাজে ১৫ জন ভারতীয় ছিলেন এবং ভারতীয় নৌবাহিনী এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। খবর হিন্দুস্তান টাইমস’র।

লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজটি ব্রাজিলের পোর্টো দ্য আকু থেকে বাহারাইনের খলিফা বিন সুলেমান বন্দরের দিকে যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছিনতাইয়ের খবর পাওয়ার পরপরই তৎপর হয়ে উঠেছে ভারতীয় নৌবাহিনী। ঘটনা পর্যবেক্ষণ করতে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ক্রুদের সঙ্গে যোগাযোগও করছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই জাহাজ ছিনতাইয়ের খবর আসে বলে ভারতীয় সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে। 

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, অপহৃত জাহাজ ‘এমভি লীলা নরফোক’র খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই ছিনতাই হওয়া জাহাজের দিকে অগ্রসর হচ্ছে। নৌবাহিনীর বিমান ছিনতাই হওয়া জাহাজটির খোঁজে ওই এলাকায় ক্রমাগত নজর রাখছে বলেও জানায় তারা।

সোমালিয়ার কাছে জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। সম্প্রতি সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন ছিনতাই করে। জাহাজটি কোরিয়া থেকে তুরস্কে যাওয়ার সময় সেটা সোমালিয়া থেকে আসা জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়। ভারতীয় নৌবাহিনী সঙ্গে সঙ্গে সেখানে যুদ্ধজাহাজ পাঠায়।

 

একাত্তর/জো
হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে ওমান উপকূলের কাছে দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ আটকা পড়ার খবর পাওয়া গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজ দুটি এমন এক দুর্গম এলাকায়...
লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে চার জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন এখনো ১৫ জন।
তারা কাছে থেকে ডলার ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে তদন্ত নেমে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর জনপ্রিয় লিডো সমুদ্র সৈকতে অতর্কিত বন্দুক হামলার ঘটনায় অন্তত ৩২ জন নিহত এবং আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর