শাহবাজ শরিফ সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাস: ইমরান খান

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:৫২ পিএম

পাকিস্তানের বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে বলেও মনে করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা।  

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি হয়েছে। শুনানি শেষে ইমরান সাংবাদিকদের বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি মন্ত্রিসভায় যোগ দেয়নি।

কারাবন্দি ইমরান তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাকে ভিত্তিহীন দাবি করে বলেন, তার বিরুদ্ধে করা মামলায় এরইমধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন যেসব আইনিপ্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তা শুধুই আনুষ্ঠানিকতা।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি পুরো সিস্টেমকে উন্মোচিত করে দিয়েছে। সবকিছু হেরফের করা হচ্ছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ও এস্টাবলিশমেন্ট সবাই এর সঙ্গে জড়িত।

৭১ বছর বয়সী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে এই মুহূর্তে পাকিস্তানের বিভিন্ন আদালতে অন্তত কয়েক ডজন মামলা চলমান রয়েছে। 

এর আগে কথিত শরিয়াহ আইন লঙ্ঘন করায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেয় পাকিস্তানের একটি আদালত। 

এছাড়া চলতি বছরের ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় উপহারসামগ্রী কম মূল্যে কিনে নেওয়ার অভিযোগে (তোশাখানা) ইমরান ও বুশরাকে ১৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়। 

৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের জেল হয়। একই মামলায় ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের জেল দেয় আদালত। 

এরও আগে গেলো বছরের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি নিয়ে আদালা একটি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর