ভারতে ধর্মীয় উৎসবে পানিতে ডুবে ৩৭ শিশুসহ ৪৬ জনের মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

পূর্ব ভারতের বিহার রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ পালনের সময় নদী এবং পুকুরে গোসল করতে গিয়ে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩৭ জন শিশু ও সাত নারী রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।  

রাজ্য সরকারের বরাতে সংবাদমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমস জানিয়েছে, মঙ্গল ও বুধবার বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারন, ঔরঙ্গাবাদ, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালী, মুজাফফরপুর, সমষ্টিপুর, গোপালগঞ্জ এবং আরওয়াল জেলায় এসব ঘটনা ঘটেছে।

এরইমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) বেশ কয়েকটি দল অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। 
 
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরে পানি বৃদ্ধি পায়। এসব জলাশয়ে ধর্মীয় উৎসবের অংশ হিসেবে গোসল করতে নেমেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। তখন আলাদা আলাদা স্থানে ৪৬ জন পানিতে ডুবে মারা যান।

ওই কর্মকর্তার দাবি, এই উৎসব উদযাপনের আগে লোকজনকে নদী ও পুকুরে পানির বিপজ্জনক স্তরের বিষয়ে সতর্ক করা হয়েছিলো, কিন্তু তারা তা উপেক্ষা করেন। বিহার রাজ্যের ১৫টি জেলাজুড়ে এসব মানুষের ডুবে যাওয়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।

নিহতদের জন্য শোক প্রকাশের পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 

সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় হিন্দু ধর্মাবলম্বী মায়েরা প্রতি বছর ‘জিতিয়া’ বা ‘জীবিতপুত্রিকা’ উৎসব পালন করেন। তিনদিনের এই উৎসব সাধারণত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তম থেকে নবম দিনের মধ্যে পালিত হয়। 

এসময় সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা উপবাস করেন। পরে সন্তানদের নিয়ে বিভিন্ন নদী, পুকুর ও জলাশয়ে গোসল করতে যান মায়েরা।

সবশেষ গেলো জুলাই মাসে দেশটির উত্তরপ্রদেশে হিন্দু ধর্মাবলম্বীদের এক ধর্মীয় সমাবেশে পদদলনে অন্তত ১১৬ জন নিহত হন। যা ছিলো দেশটিতে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর