ঈদের খাবার কেমন হওয়া উচিৎ

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৪:৪২ পিএম

সামনেই ঈদ। যারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছেন বা করোনায় আক্রান্ত হয়ে ভুগেছেন, ঈদে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত তা নিয়ে অনেকেই চিন্তিত। আবার যারা সুস্থ আছেন তাদের এই সুস্থতা বজায় রাখতে কিভাবে চলা উচিৎ তাও অনেকের চিন্তার ব্যাপার।

যাদের কিডনির সমস্যা, হৃদরোগের সমস্যা, বা ইউরিক এসিড বেড়ে যাওয়ার মতো সমস্যা আছে, কোরবানির ঈদ এলে তাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আরও বেড়ে যায়।

কিডনি রোগীদের ক্ষেত্রে, সমস্যা কোন পর্যায়ে আছে তারও পর নির্ভর করে তারা কতটুকু প্রোটিন গ্রহণ করতে পারবেন।

যাদের ইউরিক এসিড বা ক্রিয়েটিনিনের মাত্রা এক থেকে ২ পয়েন্টের মধ্যেআছে তারা শরীরের ওজন অনুযায়ী খাবারের মাধ্যমে মাঝারি মাত্রায় প্রোটিন গ্রহণ করতে পারবেন।

কিছু কিছু খাদ্য উপাদান গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকরা সাবধানতা দিয়ে থাকেন। যেমন, পটাশিয়াম, ফসফরাস এবং সোডিয়াম কম মাত্রায় গ্রহণ করতে বলা হয়। মাছ, মাংস বা দুধ জাতীয় খাবারে এসব উপাদানের পরিমান বেশি থাকে।

এক্ষেত্রে দুধ বা দুধ জাতীয় খাবার না খাওয়াই ভালো। সে সাথে পরিমিত পরিমানে মাছ মাংস খেতে হবে। মাংস সেদ্ধ করে, পানি ফেলে দিয়ে তার পর রান্না করলে সবচেয়ে ভালো হয়। সাথে শশা বা আপেলের সালাদ করে দিলে খেতে আরও সুস্বাদু হবে।

অনেক সময় বাসায় কিমা বা কাবাব তৈরি করতে ডাল ব্যবহার করা হয়। অসুস্থ ব্যক্তিদের খাবারে ডালের ব্যবহার এড়িয়ে চলতে হবে।

যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। তবে, ঈদের দিন সকাল শুরুই হয় মিষ্টি খেয়ে।

ডায়াবেটিস থাকলে মিষ্টির সাথে ভাত, রুটি বা ব্রেড খাওয়া যাবেনা। মিষ্টির মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকায় অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করার প্রয়োজন নেই।

যাদের কিডনির সমস্যা আছে তাদের আপেল এবং নাশপাতি ছাড়া অন্য সব ফল কম মাত্রায় খেতে হবে। সেই সাথে ডাল জাতীয় খাবার কম খেতে হবে।

সবশেষে, ঈদে আনন্দ করুন ঠিকই তবে খাবারের ব্যাপারে সচেতন হতে হবে। সব খাবার পরিমিত পরিমানে খেতে হবে এবং মাংসের পাশাপাশি অবশ্যই সালাদ বা সবজি খেতে হবে। তাহলে ঈদের পরে শরীরের রোগগুলো সীমার মধ্যে থাকবে। 



একাত্তর/এইচআরজি/এসজে 

ব্যস্ত জীবনযাত্রায় প্রতিদিন জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো অনেকের পক্ষেই অসম্ভব। কিন্তু দীর্ঘ ও সুস্থ জীবন পেতে কি সত্যিই কঠোর ওয়ার্কআউটের প্রয়োজন আছে? সাম্প্রতিক গবেষণা বলছে, একদমই নয়!...
সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার...
পবিত্র ঈদ-উল-ফিতরকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট  নিয়ে এসেছে বিশেষ ঈদ আয়োজন ‘ডাইন অর স্টে অ্যান্ড উইন গিফট’, যেখানে উৎসবের আনন্দ, বিলাসবহুল আতিথেয়তা এবং সেরা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর