গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১৬

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৪৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে লালন (২৪) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এতে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

রোববার ভোর রাতের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। 

তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈরের ঘটনায় লালন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ১৭ নম্বর বেডে তার মৃত্যু হয়। এই নিয়ে এখন পর্যন্ত নারী শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম (২২)।

আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম নাদিমের মৃত্যু প্রসঙ্গে বলেন, গাজীপুরের কালিয়াকৈরের ঘটনায় নাদিম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৫৫ শতাংশ ফ্লাইম বার্ন ও ইন হ্যালেনশান ইনজুরি হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউর ১৮ নম্বর বেডে মৃত্যু হয় তার। এই নিয়ে এখন পর্যন্ত নারী শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ১৩ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন।

 

এআর
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর