বাঁচানো গেলো না সোনিয়াকে, বিদ্যুতস্পৃষ্টে শেষ পুরো পরিবার

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:৩৫ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী, স্ত্রী এবং তিন সন্তানসহ একই পরিবারের পাঁচ জনের মৃত্যুর পর বাঁচানো গেলো না শিশু সোনিয়াকে (১২)। তার মৃত্যু মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো  ছয় জনে এবং পরিবারটির আর কেউ বেঁচে রইলো না।

বুধবার ভোর পাঁচটার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

সোনিয়া স্থানীয় উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

হাসপাতালটির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তারিকুল ইসলাম সাংবাদিকের জানান, শিশুটিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে আমাদের এখানে আনা হয়। কিন্তু আগেই শিশুটির মৃত্যু হওয়ায় আর ভর্তি করা হয়নি।

এর আগে সোনিয়া গুরুতর অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। তার পর সেখানে থেকে ঢামেকে স্থানান্তর করা হয়।

নিহত অন্যরা হলেন- বাবা ফয়জুর রহমান (৫০), মা শিরিন বেগম (৪৫), বোন সামিয়া (১৬), সাবিনা (১৩), ভাই সায়েম উদ্দিন (৮)। 

মঙ্গলবার ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ফয়জুর রহমান পরিবারের ছয় সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। আর ওই ঘরের ওপর দিয়ে ৩৩ হাজার কেভির উচ্চ ভোল্টেজের বিদ্যুতের লাইন গেছে। সেহরির পরে ঝড়-বৃষ্টিতের বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের চালে পড়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের এসে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ঘরে থাকা পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান।   

একাত্তর/এসি
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর